ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬

ভিসা থেকে হোটেল—পর্যটকদের জন্য একের পর এক ছাড় ঘোষণা

২০২৬ জুন ২০ ১৯:২৬:৩৯
ভিসা থেকে হোটেল—পর্যটকদের জন্য একের পর এক ছাড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য নতুন সুবিধা চালু হয়েছে। দেশটি এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ট্যুরিস্ট ভিসা ইস্যুর ব্যবস্থা করেছে, যা ভ্রমণ পরিকল্পনাকে আরও দ্রুত ও সহজ করে তুলবে।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দ্রুত ভিসা সুবিধার পাশাপাশি হোটেল বুকিং, ডেজার্ট সাফারি, জেট স্কি এবং বিভিন্ন পর্যটন কার্যক্রমে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হচ্ছে। ফলে তুলনামূলক কম খরচে দুবাইসহ আমিরাতের জনপ্রিয় গন্তব্যগুলো ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে।

ট্রাভেল এজেন্টদের মতে, দ্রুত ভিসা অনুমোদনের পাশাপাশি গ্রীষ্মকালীন অফারের কারণে আমিরাত বর্তমানে আরও আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হচ্ছে। অনেক হোটেলে মৌসুমি ছাড়ের আওতায় রুম ভাড়া প্রায় ১৩৯ দিরহাম থেকে শুরু হচ্ছে।

পর্যটকদের কাছে জনপ্রিয় ডেজার্ট সাফারি প্যাকেজের দামও গ্রীষ্ম মৌসুমে উল্লেখযোগ্যভাবে কমেছে। শীতকালে যেখানে এর খরচ প্রায় ১৫০ দিরহাম পর্যন্ত হয়, সেখানে বর্তমানে অনেক ক্ষেত্রে ৫০ দিরহামের মধ্যেই এই সুবিধা পাওয়া যাচ্ছে।

এ ছাড়া জেট স্কি, বাগি রাইডসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। বিশেষ করে দুবাইয়ের আইকনিক স্থাপনা বুর্জ আল আরব ও আটলান্টিসের আশপাশে জেট স্কি অভিজ্ঞতা পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে।

পর্যটন খাতসংশ্লিষ্টদের মতে, দ্রুত ভিসা প্রক্রিয়া ভ্রমণকারীদের তাৎক্ষণিক পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে এবং আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বাড়াতে ভূমিকা রাখবে।

তবে বিশেষজ্ঞরা ভ্রমণকারীদের বিভিন্ন অফার ও প্যাকেজ বুকিংয়ের আগে শর্তাবলি যাচাই করার পরামর্শ দিয়েছেন। কোথায় কী ধরনের ছাড় পাওয়া যাচ্ছে এবং সেই অফারের মেয়াদ কতদিন—এসব তথ্য নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো।

নতুন ভিসা সুবিধা ও পর্যটন খাতে মূল্যছাড়ের ফলে কম খরচে আমিরাত ভ্রমণের সুযোগ আরও বিস্তৃত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে