ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬

ব্যক্তিগত সাফল্যের খবর শেয়ার করলেন জাইমা রহমান

২০২৬ জুন ১৩ ১০:৪১:০৬
ব্যক্তিগত সাফল্যের খবর শেয়ার করলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বার কাউন্সিলের অধীন আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

শুক্রবার (১২ জুন) গভীর রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রথম ধাপের এ পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

ফেসবুক পোস্টে জাইমা রহমান লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সঙ্গে একটি ছোট ব্যক্তিগত সাফল্যের খবর শেয়ার করতে চাই। দেশে আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আল্লাহর রহমতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।”

জানা গেছে, এবারের পরীক্ষায় তিনি বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অংশ নেন। এ বছর পরীক্ষায় আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী।

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে প্রার্থীদের এমসিকিউ, লিখিত ও মৌখিক—এই তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

তিন ধাপ সফলভাবে সম্পন্ন করার পর প্রার্থীরা দেশের অধস্তন আদালত ও বিভিন্ন ট্রাইব্যুনালে আইন পেশায় কাজ করার সুযোগ পাবেন। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য পৃথক যোগ্যতা ও প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার নীতিমালা, সিদ্ধান্ত ও দিকনির্দেশনা নির্ধারণ করে থাকে।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে