ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬

১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে

২০২৬ জুন ১২ ১৬:০০:৫১
১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) ঘোষণা করেছে সরকার। আগামী ১ জুলাই থেকে নতুন এই পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ ঘোষণা দেন। অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নতুন বেতন কাঠামো কার্যকর করা হচ্ছে।

নতুন পে-স্কেলে বিভিন্ন গ্রেডে মূল বেতন দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ও বিভিন্ন ভাতা মিলিয়ে মাসিক মোট প্রাপ্তি দাঁড়াবে ৪১ হাজার ৯০৮ টাকা।

নতুন বেতন কাঠামো অনুযায়ী—

গ্রেড-১: ৭৮ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা

গ্রেড-২: ৬৬ হাজার থেকে ১ লাখ ৩২ হাজার টাকা

গ্রেড-৩: ৫৬ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৩ হাজার টাকা

গ্রেড-৪: ৫০ হাজার থেকে ১ লাখ টাকা

গ্রেড-৫: ৪৩ হাজার থেকে ৮৬ হাজার টাকা

গ্রেড-৬: ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার টাকা

গ্রেড-৭: ২৯ হাজার থেকে ৫৮ হাজার টাকা

গ্রেড-৮: ২৩ হাজার থেকে ৪৭ হাজার ২০০ টাকা

গ্রেড-৯: ২২ হাজার থেকে ৪৫ হাজার ১০০ টাকা

গ্রেড-১০: ১৬ হাজার থেকে ৩২ হাজার টাকা

গ্রেড-১১: ১২ হাজার ৫০০ থেকে ২৫ হাজার টাকা

গ্রেড-১২: ১১ হাজার ৩০০ থেকে ২৪ হাজার ৩০০ টাকা

গ্রেড-১৩: ১১ হাজার থেকে ২৪ হাজার টাকা

গ্রেড-১৪: ১০ হাজার ২০০ থেকে ২৩ হাজার ৫০০ টাকা

গ্রেড-১৫: ৯ হাজার ৭০০ থেকে ২২ হাজার ৮০০ টাকা

গ্রেড-১৬: ৯ হাজার ৩০০ থেকে ২১ হাজার ৯০০ টাকা

গ্রেড-১৭: ৯ হাজার থেকে ২১ হাজার ৪০০ টাকা

গ্রেড-১৮: ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার টাকা

গ্রেড-১৯: ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫০০ টাকা

গ্রেড-২০: ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার টাকা

সরকারের দাবি, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে এ খাতে মোট বরাদ্দ প্রায় ৯৬ শতাংশ পর্যন্ত বাড়বে। এতে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় মোকাবিলা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে