ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬

একসঙ্গে ৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ

২০২৬ জুন ১২ ১৫:৫৭:৩৬
একসঙ্গে ৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষে এক বছরের জন্য নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন বৃহস্পতিবার (১১ জুন) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (খুউক) চেয়ারম্যান হয়েছেন এস এম শফিকুর আলম। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন।

এছাড়া রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবুল কালাম আজাদ। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন রেজাউল হাসান লোদী এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন মো. সামসুজ্জামান সামু।

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মোতাহার হোসেন তালুকদার। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মাশুকুল ইসলাম রাজিব।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব নিয়োগ চুক্তিভিত্তিক এবং মেয়াদ হবে এক বছর। নিয়োগপ্রাপ্তদের অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক থাকলে তা পরিত্যাগ করতে হবে।

এছাড়া তাদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আবদুল্লাহ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে