কার্যকর ব্যবহার নিশ্চিত করতে আইপিও তহবিলের নতুন পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক : অলস পড়ে থাকা আইপিও তহবিলের একটি অংশ বিভিন্ন আর্থিক দায় পরিশোধ ও ব্যবসায়িক কার্যক্রমে ব্যবহারের প্রস্তাব অনুমোদন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে কোম্পানিটি একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ২০২৪ সালের দেশীয় রাজনৈতিক অস্থিরতার প্রভাবে প্রতিষ্ঠানের কার্যকরী মূলধনের বড় অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে। একই সঙ্গে বিএমআরই প্রকল্পের জন্য প্রতিশ্রুত সিন্ডিকেটেড ঋণ দিতে ব্যর্থ হওয়ায় চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসিতে জমা থাকা প্রায় ২০ কোটি টাকার আইপিও তহবিল দীর্ঘদিন ধরে খুবই স্বল্প মুনাফায় অলস অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে শেয়ারহোল্ডারদের বৃহত্তর স্বার্থ বিবেচনায় তহবিলটির বিকল্প ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
এ লক্ষ্যে কোম্পানির পরিচালনা পর্ষদ ৯ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত ১৮৭তম বোর্ড সভায়, যা হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করেছে। তবে এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য স্পন্সর ও পরিচালক ব্যতীত অন্যান্য শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন হবে।
প্রস্তাব অনুযায়ী, কোম্পানির শর্ট নোটিশ ডিপোজিট (এসএনডি) হিসাবে থাকা আইপিও তহবিল থেকে প্রথমে ৩ লাখ ৬৪ হাজার ৮১১ মার্কিন ডলার সমপরিমাণ বকেয়া এলসি দায় পরিশোধ করা হবে। বিল নম্বর SITPUBG148651G-এর বিপরীতে এই দায়ের বাংলাদেশি মুদ্রামানে মূল্য প্রায় ৪ কোটি ৫৬ লাখ ১ হাজার ৩৭৫ টাকা (প্রতি ডলার ১২৫ টাকা হিসাবে)।
এ ছাড়া দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি ঋণ পুনঃতফসিলের জন্য বাংলাদেশ ব্যাংকের BRPD সার্কুলার নং-০৭ অনুসারে প্রয়োজনীয় ডাউন পেমেন্ট বাবদ ৪ কোটি ৩৩ লাখ টাকা আইপিও তহবিলের অবশিষ্ট অংশ থেকে সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে।
উল্লেখিত দুটি খাতে অর্থ ব্যবহারের পর আইপিও তহবিলের অবশিষ্ট অর্থ কোম্পানির চলমান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য কার্যকরী মূলধন হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৯ জুলাই ২০২৬ সকাল ১১টা ৩০ মিনিটে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যেখানে শেয়ারহোল্ডাররা অনলাইন প্ল্যাটফর্ম এবং সরাসরি উপস্থিতির মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।
সভাস্থল নির্ধারণ করা হয়েছে কোম্পানির কারখানা প্রাঙ্গণ, বি-৬ (অংশ), ৯-১০ ও ২৩-২৪, বিসিক শিল্পনগরী, ব্লক-এ, কাস্টম একাডেমি পোস্ট অফিস, সাগরিকা রোড, চট্টগ্রাম-৪২১৯। অনলাইন অংশগ্রহণের জন্য লিংক হচ্ছে: https://lrbdl2026.hybridegmbd.net।
কোম্পানিটি জানিয়েছে, ইজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ৩০ জুন ২০২৬ রেকর্ড ডেট হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এসএ খান/
পাঠকের মতামত:
- কার্যকর ব্যবহার নিশ্চিত করতে আইপিও তহবিলের নতুন পরিকল্পনা
- বিয়ে বিতর্ক: খালাস পেলেন নাসির-তামিমা
- রংপুর সিটি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা
- তিন দফায় ভরিতে ১৫ হাজার টাকার বেশি কমল সোনার দাম
- ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ
- কর্মকর্তার ল্যাপটপ উধাও, সচিবালয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা অর্থায়ন চেয়েছে ইসলামী ব্যাংক
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- আর্থিক খাত সংস্কারে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ব্যাংকিং খাত পুনর্গঠনে বহুমুখী উদ্যোগ, জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী
- মুসলিম যুবকদের সতর্কবার্তা, সিজেপির আন্দোলন নিয়ে নতুন বিতর্ক
- জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে যুবক আটক
- চেয়ারম্যান নিয়োগ বিতর্কের মধ্যে তারল্য ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ ইসলামী ব্যাংকের
- আ.লীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নতুন ব্যাখ্যা
- একনেকে ১০ প্রকল্প অনুমোদন
- অবসরের গুঞ্জনে মুখ খুললেন শেখ হাসিনা
- স্বাভাবিক ওঠানামার মধ্যেই এগোচ্ছে বাজার, নতুন কমিশনে ইতিবাচক প্রত্যাশা
- ০৯ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৯ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বদলাতে পারে এসএমই খাত
- ডিএসইর ঘোষণার পর শেয়ার উপহার প্রক্রিয়া সম্পন্ন
- রামিসার বাসার পাশেই চাঞ্চল্য, ৫ বছরের শিশু নিখোঁজ
- পুশইন ইস্যুতে নতুন বিতর্ক, মুখ খুলল বিজিবি
- বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে বিএসইসির সিদ্ধান্ত
- প্রধান কার্যালয় নির্মাণে জমি অধিগ্রহণ করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
- আজ থেকে ফ্লোর প্রাইসমুক্ত শেয়ারবাজার
- ভাতের সঙ্গে কাঁচা মরিচ খেলে কী হয়? জানালেন বিশেষজ্ঞরা
- অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-দর্শনসহ ৬ বিষয়
- মিলছে না সিদ্ধান্ত, নবম পে-স্কেল নিয়ে বাড়ছে উৎকণ্ঠা
- পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বড় রদবদল
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- ব্রাজিলকে ৭ গোল দিয়েছে যে দুই দেশ
- পুশইন নিয়ে ভারতকে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- তিন বছরের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ দুই পদে নতুন দায়িত্ব
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুদিনের ইঙ্গিত শেয়ারবাজারে, উত্থানের পর এলো স্বাভাবিক সমন্বয়
- ০৮ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের অর্থ উত্তোলনের হিড়িক
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ভিসা ছাড়াই ১৯২ দেশে ভ্রমণ! বিশ্বসেরা পাসপোর্টের তালিকা প্রকাশ
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- কারামুক্তির পর বাসায় ফিরেই যা বললেন সেলিনা হায়াৎ আইভী
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল নিয়ে আশার খবর
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি











