ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬

তিন দফায় ভরিতে ১৫ হাজার টাকার বেশি কমল সোনার দাম

২০২৬ জুন ১০ ১১:০৮:২৯
তিন দফায় ভরিতে ১৫ হাজার টাকার বেশি কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনা (পাকা সোনা) দাম কমায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা করা হয়েছে।

এর আগে ২ জুন ও ৬ জুন দুই দফায় সোনার দাম কমানো হয়েছিল। সর্বশেষ তিন দফায় ২২ ক্যারেট সোনার দাম মোট ১৫ হাজার ৩৩৯ টাকা কমেছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সজীব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে