ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

প্রধান কার্যালয় নির্মাণে জমি অধিগ্রহণ করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

২০২৬ জুন ০৯ ১১:৩৫:০০
প্রধান কার্যালয় নির্মাণে জমি অধিগ্রহণ করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) করপোরেট প্রধান কার্যালয় নির্মাণের উদ্দেশ্যে ঢাকার গুলশানে ১ বিঘা (২০ কাঠা) জমি ক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০২৫ সালের ৩০ অক্টোবর এ বিষয়ে একটি ঘোষণা দিয়েছিল ব্যাংকটি। সর্বশেষ প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংক গুলশান অ্যাভিনিউয়ের রোড নং-১১৩, হাউস নং-১১০, ঢাকা-১২১২ এলাকায় অবস্থিত ১ বিঘা (২০ কাঠা) জমি অধিগ্রহণের অনুমতি দিয়েছে। এই জমিতেই ব্যাংকটির নতুন করপোরেট প্রধান কার্যালয় নির্মাণ করা হবে।

একই সঙ্গে ব্যাংকটি জানিয়েছে, এর আগে একই উদ্দেশ্যে ঢাকার বেরাইদ এলাকায় ৩ বিঘা (৬০ কাঠা) জমি কেনার প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের কাছে উপস্থাপন করা হয়েছিল। তবে সেই প্রস্তাবটি অনুমোদন পায়নি। বিষয়টি নিয়ে ২০২৪ সালের ১২ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।

ফলে পূর্বের ৬০ কাঠার জমি ক্রয়ের পরিকল্পনা বাস্তবায়িত না হলেও, গুলশান এলাকায় ২০ কাঠার প্লট অধিগ্রহণের মাধ্যমে নতুন করপোরেট হেড অফিস নির্মাণের পথে এগিয়ে যাচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে