ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

জল্পনা-কল্পনা ছড়িয়ে কন্যার মা হলেন বুবলী!

২০২৬ জুন ০৪ ১৮:১৪:৩৬
জল্পনা-কল্পনা ছড়িয়ে কন্যার মা হলেন বুবলী!

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শবনম বুবলীকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার মাতৃত্ব নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে।

সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে অ্যাডলফ খান লিখেছেন, “মাতৃত্ব সুন্দর। কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।”

পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই পোস্টটির ভিত্তিতে বুবলী দ্বিতীয়বার মা হয়েছেন বলে ধারণা করছেন। কেউ কেউ আবার কন্যাসন্তান জন্মের খবর বলেও দাবি করছেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত শবনম বুবলী কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে অভিনেতা শাকিব খান-এর পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এদিকে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন দাবি সামনে এলেও সেগুলোর পক্ষে নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২২ সালে শবনম বুবলী ও শাকিব খান-এর বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে জানা যায়, তারা ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্রসন্তান জন্মগ্রহণ করে। পরবর্তীতে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাদের ছেলের নাম শেহজাদ খান বীর।

প্রথমবার মা হওয়ার আগে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টিও দীর্ঘদিন গোপন ছিল। সে অভিজ্ঞতার কারণেই এবারও তাকে ঘিরে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন অনেক ভক্ত-অনুরাগী।

তবে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই বিবেচিত হবে। প্রকৃত তথ্য জানতে অপেক্ষা করতে হবে বুবলী বা সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে