ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার হস্তান্তর

২০২৬ জুন ০৪ ১৬:২৯:৩৩
তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এবং প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের প্রয়াত পরিচালকদের মালিকানাধীন শেয়ার মনোনীত ব্যক্তিদের কাছে হস্তান্তরের তথ্য প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

একমি ল্যাবরেটরিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রয়াত মিজানুর রহমান সিনহার মালিকানাধীন ৮৫ লাখ ৭৪ হাজার (৮,৫৭৪,০০০) শেয়ার তার মনোনীত উত্তরাধিকারীদের বিও হিসাবে স্থানান্তর সম্পন্ন হয়েছে।

এর আগে গত ৩ জুন ২০২৬ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছিল। মনোনয়ন অনুযায়ী, প্রয়াত মিজানুর রহমান সিনহার কন্যা এবং কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর) তাসনিম সিনহা এবং পুত্র ও কোম্পানির পরিচালক তানভীর সিনহার বিও হিসাবে এসব শেয়ার হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালক শাহাদাত হোসেন ২০২৪ সালের ৫ নভেম্বর মৃত্যুবরণ করেন। তার মালিকানাধীন ৮ লাখ ৬ হাজার ৬২৬টি (৮০৬,৬২৬) শেয়ার মনোনয়নের ভিত্তিতে দুই উত্তরাধিকারীর মধ্যে সমানভাবে হস্তান্তর করা হবে।

কোম্পানির তথ্য অনুযায়ী, প্রয়াত শাহাদাত হোসেনের কন্যা ও কোম্পানির সাধারণ শেয়ারধারী আফসানা পারভীন পাবেন ৪ লাখ ৩ হাজার ৩১৩টি (৪০৩,৩১৩) শেয়ার। একই সংখ্যক অর্থাৎ ৪ লাখ ৩ হাজার ৩১৩টি (৪০৩,৩১৩) শেয়ার পাবেন তার অপর কন্যা এবং কোম্পানির সাধারণ শেয়ারধারী ফারহানা পারভীন আলো।

উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট শেয়ারগুলো মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে উত্তরাধিকারীদের নামে হস্তান্তর করা হচ্ছে বলে কোম্পানিগুলো জানিয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে