ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

হাদি হত্যার ঘটনায় তদন্তের দাবি, ভাইকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ জুন ০৪ ১০:১৬:৩৩
হাদি হত্যার ঘটনায় তদন্তের দাবি, ভাইকে ঘিরে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। তিনি দাবি করেছেন, এ ঘটনায় নিহতের বড় ভাই শরীফ ওমর হাদির ভূমিকা তদন্তের আওতায় আনা উচিত।

বুধবার (৩ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফারুক হাসান এ মন্তব্য করেন।

পোস্টে তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডে কারা জড়িত, তা নিয়ে ওমর হাদি নতুন বিতর্ক সৃষ্টি করছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই হত্যার পর সবচেয়ে বেশি লাভবান হয়েছেন ওমর হাদি এবং পরে তিনি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে একটি চাকরি গ্রহণ করেছেন।

ফারুক হাসান আরও বলেন, ওমর হাদি সম্প্রতি দাবি করেছেন যে ওসমান হাদি হত্যাকাণ্ডে বিএনপি, অন্তর্বর্তী সরকার এবং জামায়াত জড়িত। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যদি অন্তর্বর্তী সরকার জড়িত থাকে, তাহলে সরকারের সঙ্গে সম্পর্ক রেখে তিনি কেন ওই চাকরি গ্রহণ করলেন।

নিজের পোস্টে ফারুক হাসান দাবি করেন, ওমর হাদিকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের আওতায় আনা প্রয়োজন। তবে তিনি তার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

এর আগে মঙ্গলবার (২ জুন) রাতে ফেসবুকে দেওয়া পৃথক দুটি পোস্টে ওমর হাদি দাবি করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপির কিছু নেতা জড়িত। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

আরেকটি পোস্টে তিনি অভিযোগ করেন, হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে জামায়াতের এক নেতার ব্যক্তিগত সহকারী (পিএস) ভূমিকা রেখেছেন। তবে এসব অভিযোগের পক্ষেও তিনি কোনো প্রমাণ প্রকাশ করেননি।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

হাদি হত্যাকাণ্ডে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে