ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬

পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান

২০২৬ জুন ০১ ১৫:৩৩:৪৬
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর কাছে দেওয়া পদত্যাগপত্রে দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তবে তার অসুস্থতার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। সেই মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান দীপেন দেওয়ান। মন্ত্রিসভা গঠনের পর এই প্রথম কোনো মন্ত্রী দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। পরে ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

দীপেন দেওয়ান ১৯৬৩ সালের ৮ জুন রাঙামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা সুবিমল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর আমলে প্রতিমন্ত্রীর মর্যাদায় উপ-জাতীয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে দীপেন দেওয়ানের পদত্যাগের পর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাচ্ছেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে