ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬

ঋণ পরিশোধে ইক্যুইটি রূপান্তর পরিকল্পনায় বিএসইসির বাধা 

২০২৬ জুন ০১ ১৪:০৫:৪২
ঋণ পরিশোধে ইক্যুইটি রূপান্তর পরিকল্পনায় বিএসইসির বাধা 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি ঋণকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে পরিশোধের যে পরিকল্পনা নিয়েছিল, তাতে সম্মতি দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছরের ১১ নভেম্বর কোম্পানিটি এক বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বানের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। ওই সভার উদ্দেশ্য ছিল ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল থেকে নেওয়া ঋণকে ইক্যুইটিতে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করা।

তবে বিএসইসি ২০২৬ সালের ২১ মে তারিখের এক চিঠিতে কোম্পানিকে জানিয়েছে যে, কমিশন ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার সাধারণ শেয়ার ইস্যুর বিষয়ে সম্মতি প্রদানের অবস্থানে নেই। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৫ টাকা, যার মোট মূল্য দাঁড়ায় ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা।

প্রস্তাব অনুযায়ী, ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল থেকে নেওয়া ঋণের বিপরীতে এই শেয়ার ইস্যুর মাধ্যমে দায় পরিশোধের পরিকল্পনা ছিল কোম্পানির। কিন্তু নিয়ন্ত্রক সংস্থার সম্মতি না পাওয়ায় সেই উদ্যোগ আপাতত বাস্তবায়ন করা যাচ্ছে না।

এ বিষয়ে বিএসইসির সিদ্ধান্তের ফলে কোম্পানির ঋণ পুনর্গঠন পরিকল্পনায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে বাজার সংশ্লিষ্টদের ধারণা।

এসএ খান

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে