ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬

এনসিপিকে একহাত নিলেন তাসনিম জারা

২০২৬ জুন ০১ ১২:৪১:৪৯
এনসিপিকে একহাত নিলেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক: সাবেক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা তাসনিম জারা আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। এবার তিনি এনসিপির কিছু সমর্থকের মন্তব্যের জবাবে নিজের রাজনৈতিক অবস্থান এবং দলটির সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কটাক্ষ করেছেন।

রোববার (৩১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাসনিম জারা জানান, এনসিপির কিছু সমর্থক তাকে বিশ্বখ্যাত ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তুলনা করছেন। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি লেখেন, যারা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে সমালোচনা ও কুৎসা রটনা করেছেন, তাদের কাছ থেকে হঠাৎ প্রশংসা পেয়ে তিনি অবাক হয়েছেন।

পোস্টে তিনি রসাত্মক ভঙ্গিতে প্রশ্ন তোলেন, “এই গল্পে কোন দল পিএসজি আর কারা রিয়াল মাদ্রিদ?” এরপর এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি দাবি করেন, দলটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি থেকে সরে এসে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আলোচিত আসন সমীকরণ অনুযায়ী বিএনপি ২০৯টি, জামায়াত ৬৮টি এবং এনসিপি ৬টি আসন পাওয়ার হিসাব ছিল। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, একটি সফল ও শক্তিশালী দলের সঙ্গে ছয় আসনের একটি দলের তুলনা কতটা যৌক্তিক।

তাসনিম জারা বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনের জনগণই তার একমাত্র রাজনৈতিক শক্তি। তাই যদি তাকে রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করা হয়, তবে সেই কৃতিত্ব তিনি ঢাকা-৯ এর ভোটারদেরই দিতে চান।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার অনুসারী ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ এনসিপির প্রতি সরাসরি সমালোচনা হিসেবে ব্যাখ্যা করছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে