ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬

পশ্চিমবঙ্গে

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা

২০২৬ জুন ০১ ১২:৩৪:০৫
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক: সরকার গঠনের মাত্র এক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার বড়সড় সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (০১ জুন) রাজভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন করে আরো ৩৫ জন মন্ত্রী শপথগ্রহণ করেছেন।

এর ফলে শুভেন্দু সরকারের মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা ৫ থেকে বেড়ে এক লাফে ৪০-এ দাঁড়াল। সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গণমাধ্যমের তথ্য মতে, নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল আর এন রবি। আজ বিকেলেই মুখ্যমন্ত্রী নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করে দেবেন বলে জানা গেছে।

৪০ সদস্যের এই নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী রয়েছেন ১২ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ৩ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ৩ জন এবং প্রতিমন্ত্রী রয়েছেন ১৯ জন।

আজ রাজভবনে শপথ নেওয়া বিশিষ্ট বিধায়কদের মধ্যে রয়েছেন—তাপস রায় (মানিকতলা), দীপক বর্মন (ফালাকাটা), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), শারদ্বত মুখোপাধ্যায় (রাজারহাট-নিউটাউন), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), সজল ঘোষ (বরানগর), শংকর ঘোষ (শিলিগুড়ি), অর্জুন সিং (নোয়াপাড়া), অশোক দিন্দা (ময়না), ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম), মালতী রাভা রায় (তুফানগঞ্জ) এবং রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)।

এ ছাড়া আউশগ্রামের কলিতা মাজি ও কান্দির গার্গী ঘোষ দাসও আজ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

১২ জন পূর্ণমন্ত্রীর মধ্যে রয়েছেন, দীপক বর্মন, তাপস রায়, শংকর ঘোষ, মনোজ ওঁরাও, অর্জুন সিং, গৌরীশংকর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল, অজয় পোদ্দার ও অরূপকুমার দাস।৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর মধ্যে রয়েছেন, ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো।

নতুন প্রতিমন্ত্রীদের তালিকায় রয়েছেন—জুয়েল মুর্মু, ড. হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদিয়ারচাঁদ বাউড়ি, বিশাল লামা, দিবাকর ঘরামি, শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী, মৌমিতা বিশ্বাস মিশ্র, গার্গী দাস ঘোষ, উমেশ রাই, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, কলিতা মাজি, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার এবং অমিয় কিস্কু।

গত ৪ মে ঘোষিত রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৯৪টি আসনের মধ্যে ২০৮টি আসনে বিশাল জয় পেয়ে সরকার গঠন করে বিজেপি। এরপর ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। সেদিন তার সঙ্গে আরো ৪ জন মন্ত্রী—দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক শপথ নিয়েছিলেন।

এত দিন এই পাঁচজনই পুরো সরকারের বিভিন্ন দপ্তর সামলাচ্ছিলেন। এবার তাদের কাজের চাপ কমাতে এবং প্রশাসনিক গতিশীলতা বাড়াতে মন্ত্রিসভায় নতুন ৩৫ জন সদস্যকে যুক্ত করা হলো।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে