ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনা

২০২৬ জুন ০১ ১২:২০:২৯
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের যোগদানকে কেন্দ্র করে একদল আন্দোলনকারী প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা কিংবা তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এ বিষয়ে পুলিশ বা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে