আমি ধর্ষ/ণ করছি, রামিসাকে মারছে ডলার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় গ্রেপ্তার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জগঠন শুনানি শুরু হবে। চার্জ গঠন শুনানির জন্য সোমবার (১ জুন) সকাল পৌনে ৮টায় কারাগার থেকে আদালতে আনা হয়।
পরে সকাল ১১টার পর উভয়কে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে তোলা হয়। এ সময় আসামি সোহেল রানা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি একা দোষী না, আমার স্ত্রীর দোষ নেই। সব দোষ ডলারের। আমি ধর্ষণ করছি, মারছে ডলার। ডলার দুই লাখ টাকা দিছে। সোহেল রানা এ সময় বলেন তার ডিএনএ টেস্ট না নিয়ে অটোমেটিক লেখা হয়েছে। নতুন নাম আসা ডলারের পরিচয় জানতে চাইলে সোহেল রানা বলেন, মিরপুর ১১ নম্বর বাড়ির অনেক টাকাওয়ালা।’
সকাল পৌনে ৮টার দিকে দুই আসামিকে কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এনে রাখা হয়।এদের মধ্যে আসামি সোহেলকে কেরানীগঞ্জ কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসে পুলিশ।
এর আগে গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।তদন্ত কর্মকর্তা জানান, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার এবং স্বপ্নার বিরুদ্ধে অপরাধে সহায়তার অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।
অভিযোগপত্র জমা দেওয়ার দিনই মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে বদলি করা হয় এবং আদালত আজ চার্জ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেন।এর মাধ্যমে মামলার প্রাথমিক তদন্ত, ডিএনএ পরীক্ষা, অভিযোগপত্র দাখিল এবং তা আদালতে আমলে নেওয়ার প্রধান চারটি ধাপ শেষ হয়েছে।দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়ে মামলার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু বলেন, ‘মামলাটি যেন দ্রুত শেষ হয়, সে বিষয়ে দায়িত্ব পালন করব। বাকি সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নিবেন।’ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত বিচারের আশ্বাসের ব্যাপারে তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক বক্তব্য নিয়ে কথা বলছি না। শুধুমাত্র এ মামলায় নিজের প্রাপ্ত দায়িত্ব পালন করব।
এদিকে মামলার রায় ও তা কার্যকর করার প্রক্রিয়া নিয়ে ঢাকার জেলা লিগ্যাল এইডের নিয়মিত আইনজীবী রায়হানা নাজনীন জুই জানান, রামিসার মামলার রায় দ্রুত শেষ হবে মনে হচ্ছে। তবে রায় হলেই তো হবে না, এটি কার্যকর করাটাই আসল। আর সেটি থমকে যায় মূলত উচ্চ আদালতে। তবে নিম্ন আদালতের পর কারাগারের জেলার এবং প্রধান বিচারপতির হস্তক্ষেপ পেলে আশা করি এটি দ্রুত শেষ হবে। না হলে ডেথ রেফারেন্স সংগ্রহসহ বিভিন্ন ধাপ শেষ করতে করতে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লেগে যেতে পারে।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে রামিসার পরিবার ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং বাথরুমে বালতির ভেতর তার কাটা মাথা উদ্ধার করে। ঘটনার পরপরই জানালার গ্রিল কেটে প্রধান অভিযুক্ত সোহেল রানা পালিয়ে গেলেও পরবর্তীতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আদালতে আসামিরা ইতোমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং বর্তমানে তারা কারাগারে রয়েছে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- আমি ধর্ষ/ণ করছি, রামিসাকে মারছে ডলার
- ছুটি শেষে সচিবালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী
- হঠাৎ পদত্যাগের খবরে তোলপাড়, মুখ খুলল ইরান সরকার
- আজ থেকে ব্যাংকে লেনদেন ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম
- সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে আসছে ‘ছায়ামন্ত্রী’
- প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে গোল্ডেন হারভেস্ট, ব্যয় ৭০ কোটি টাকার বেশি
- বিমা দাবি নিষ্পত্তিতে চরম দুরবস্থা, বিপাকে গ্রাহকরা
- পর্তুগালে মসজিদ ছাড়ার নির্দেশ, বিপাকে বাংলাদেশিরা
- ‘পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন শেখ হাসিনা’
- যাত্রীদের জন্য সুখবর, চালু হতে যাচ্ছে ৮ বিমানবন্দর
- মায়ের মরদেহ নিলেন না সন্তানরা, শেষ পর্যন্ত যা হলো
- সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম
- গণপিটুনির পর পুলিশের হেফাজতে এনসিপি নেতা
- সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে দুলালী
- শরিয়তের দৃষ্টিতে নামাজে ওজু ছুটে গেলে করণীয়
- জঙ্গল সলিমপুরে বড় পরিকল্পনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ভাইরাল অডিওর জেরে ওসি প্রত্যাহার, শুরু তদন্ত
- দুই শতাধিক নেতাকর্মী নিয়ে হঠাৎ আ.লীগের ঝটিকা মিছিল
- বিশ্বকাপ দলে দিবালাকে না নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন স্কালোনি
- হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি, দেশে ফিরেছেন হাজারো হাজি
- সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন সুবিধা
- ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ স্বীকার করে দুঃখ প্রকাশ করল আদ্-দ্বীন
- ভাড়া বাসা থেকে নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
- ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকারে কাঁপল দিল্লি, ভবন ধসে ভয়াবহ বিপর্যয়
- জিয়া উদ্যানের ঘটনার পর ছাত্রদলে বড় সিদ্ধান্ত
- ১০ কোটি টাকা নিয়ে বিতর্ক: হাসনাত-প্রশাসকের ব্যাখ্যায় নতুন মোড়
- ‘আসিফ নিয়েছেন ১৫ কোটি, হাসনাত ১০ কোটি টাকা’
- গভীর রাতে গৃহবধূকে রান্নাঘরে নিয়ে যান ইমাম হোসেন, অতঃপর...
- ইসরাইলের প্রেসিডেন্ট হতে যে কারণে রাজি হননি আইনস্টাইন
- মাত্র ৬ ঘণ্টার মুক্তি, বাবার জানাজায় অঝোরে কাঁদলেন সাবেক সংসদ সদস্য
- বিনামূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, ইউটিউব নিয়ে এলো বড় চমক
- যে শহরে প্রায় প্রতি বাড়িতেই থাকে উড়োজাহাজ
- বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
- হরমুজে ইরানের মাইন, বিপাকে যুক্তরাষ্ট্র
- ট্রাম্পের নাম সরাতে আদালতের নির্দেশ, নতুন বিতর্ক
- গ্রিন কার্ডপ্রত্যাশীদের জন্য নতুন বার্তা ট্রাম্প প্রশাসনের
- শেয়ারবাজারে ফিরছে বিনিয়োগকারীদের আস্থা, বাড়ছে বিও হিসাব
- যন্ত্রপাতি খাতে প্রায় সম্পূর্ণ অর্থ ব্যয়, অবকাঠামো খাতে ধীরগতি বার্জার পেইন্টসের
- ১ জুন থেকে শুরু অফিস-ব্যাংক-শেয়ারবাজার কার্যক্রম
- শিক্ষার্থীদের বিক্ষোভ, জুতাপেটা হলেন এনসিপি নেতা
- ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’মহিষের ডায়েট ফাঁস করল চিড়িয়াখানা
- জাতিসংঘকে চিঠি পাঠালেন শেখ হাসিনা
- মাংস খেলেই পেট ব্যথা বা গ্যাস, পেছনে থাকতে পারে ৪ কারণ
- যে কারণে প্রতিদিন ২ কোয়া কাঁচা রসুন খাবেন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, নিম্ন গ্রেডে বড় সুবিধার ইঙ্গিত
- বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্পে এক অবিচ্ছেদ্য নাম জিয়াউর রহমান
- হরমুজে অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের
- ১০৪ বছর বয়সী হজযাত্রীকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনা
- ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ৬ কর্মকর্তাকে
- ঢাকায় ঈদের ছুটি কাটাতে যেসব জায়গায় যেতে পারেন
- যে শহরে প্রায় প্রতি বাড়িতেই থাকে উড়োজাহাজ
- যে কারণে প্রতিদিন ২ কোয়া কাঁচা রসুন খাবেন
- পররাষ্ট্রমন্ত্রীর ছুটির পরিকল্পনায় প্রশাসনে তোলপাড়
- সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম
- নতুন পে-স্কেল: গ্রেডভিত্তিক সম্ভাব্য বেতন কাঠামো
- নতুন পে স্কেলে বেশি সুবিধা পাবেন যারা
- গ্রাহকের টাকা আত্মসাতে শাস্তির মুখে আইল্যান্ড সিকিউরিটিজ
- “আ.লীগ ফিরে আসবে”— চাঞ্চল্যকর দাবি সাবেক উপদেষ্টার
- কারখানা উন্নয়ন ও বিএমআরই প্রকল্পে এগোচ্ছে টেকনো ড্রাগস
- গোল্ডেন পাসপোর্ট থেকে সম্পত্তি জব্দ—বিপাকে এস আলম
- আইপিও তহবিলের ৩২৪ কোটি টাকা ব্যবহার করেছে বেস্ট হোল্ডিংস
- শেয়ারবাজারে ফিরছে বিনিয়োগকারীদের আস্থা, বাড়ছে বিও হিসাব
- প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে গোল্ডেন হারভেস্ট, ব্যয় ৭০ কোটি টাকার বেশি
- খেলাপি বিনিয়োগে বিপাকে স্ট্যান্ডার্ড ব্যাংক, বড় ঘাটতির তথ্য প্রকাশ
- জাতিসংঘকে চিঠি পাঠালেন শেখ হাসিনা
জাতীয় এর সর্বশেষ খবর
- আমি ধর্ষ/ণ করছি, রামিসাকে মারছে ডলার
- ছুটি শেষে সচিবালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী
- সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে আসছে ‘ছায়ামন্ত্রী’













