ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬

চীনে মর্মান্তিক কয়লা খনি দুর্ঘটনা, প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

২০২৬ মে ২৫ ০৮:৫৪:৩৫
চীনে মর্মান্তিক কয়লা খনি দুর্ঘটনা, প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

নিজস্ব প্রতিবেদক: চীনের শানঝি প্রদেশে ভয়াবহ কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৪ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবার এবং চীনের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, “আহতদের উদ্ধার ও নিখোঁজদের সন্ধানে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য আমাদের প্রার্থনা রইল।”

প্রধানমন্ত্রী আরও বলেন, এই দুর্যোগে বাংলাদেশ চীনের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের চিকিৎসা ও ঘটনার তদন্তে চলমান প্রচেষ্টাকে বাংলাদেশ সাধুবাদ জানায়।

তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেন ধৈর্য, সাহস ও সান্ত্বনা খুঁজে পান, সেই কামনাও করেন।

গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে চীনের উত্তরাঞ্চলের শানঝি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৯০ জন নিহত হন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে