ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

করপোরেট রিস্ট্রাকচারিং রুলস-২০২৬ এর খসড়ায় মতামত চাইল বিএসইসি

২০২৬ মে ২৩ ২০:০২:৫৫
করপোরেট রিস্ট্রাকচারিং রুলস-২০২৬ এর খসড়ায় মতামত চাইল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (করপোরেট রিস্ট্রাকচারিং) রুলস, ২০২৬’-এর খসড়ার ওপর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মতামত, পরামর্শ কিংবা আপত্তি আহ্বান করেছে।

বিএসইসি জানিয়েছে, খসড়া বিধিমালাটি ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের মতামত পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

খসড়া বিধিমালাটি কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (করপোরেট রিস্ট্রাকচারিং) রুলস, ২০২৬’-এর খসড়া ডাউনলোড লিংক: https://sec.gov.bd/crequest/BSEC_(Corporate_Restructuring)_Rules,_2026_23_05_2026.pdf

বিএসইসি খসড়া বিধিমালা

মতামত, পরামর্শ বা আপত্তি পাঠানোর ঠিকানা হিসেবে চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটিজ কমিশন ভবন, ই-৬/সি, আগারগাঁও, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, ঢাকা-১২০৭ উল্লেখ করা হয়েছে। এছাড়া [email protected] ইমেইলে এবং অনুলিপি হিসেবে [email protected]এ মতামত পাঠানো যাবে।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে