ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ভেনেজুয়েলাকে ‘৫১তম অঙ্গরাজ্য’ উল্লেখ করে ট্রাম্পের পোস্ট

২০২৬ মে ১৪ ১১:১৮:২৪
ভেনেজুয়েলাকে ‘৫১তম অঙ্গরাজ্য’ উল্লেখ করে ট্রাম্পের পোস্ট

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভেনেজুয়েলা-কে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে উল্লেখ করেছেন। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বুধবার (১৩ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি-এর প্রতিবেদনে বিষয়টি প্রকাশ পায়।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে ভেনেজুয়েলার মানচিত্রের ওপর যুক্তরাষ্ট্রের পতাকা বসানো ছিল এবং দেশটিকে ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে উল্লেখ করা হয়।

এর একদিন আগে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ ধরনের ধারণা প্রত্যাখ্যান করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ভেনেজুয়েলা তার ভূখণ্ডের অখণ্ডতা, স্বাধীনতা ও ইতিহাস রক্ষা করে যাবে এবং কোনোভাবেই অন্য দেশের অঙ্গরাজ্যে পরিণত হবে না।

অন্যদিকে ট্রাম্প এক সাক্ষাৎকারে ইঙ্গিত দেন যে বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন।এই বক্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে