ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬

আদালতে আত্মসমর্পণ করলেন কনটেন্ট ক্রিয়েটর রাহি—তারপর যা হলো

২০২৬ মে ১৩ ১৬:০০:৫২
আদালতে আত্মসমর্পণ করলেন কনটেন্ট ক্রিয়েটর রাহি—তারপর যা হলো

নিজস্ব প্রতিবেদক: ঢাকার আদালত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহিকে জামিন দিয়েছেন, যিনি স্ত্রীর করা যৌতুক মামলায় আত্মসমর্পণ করেছিলেন।

বুধবার (১৩ মে) তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এর আগে আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আদালত তাকে ৫০০ টাকার জামিন বন্ডে মুক্তি দেন। রাষ্ট্রপক্ষ জানায়, মামলার পরবর্তী শুনানির তারিখ ৯ জুন নির্ধারণ করা হয়েছে এবং এ সময়ের মধ্যে সমঝোতার সুযোগ রাখা হয়েছে।

তানভীরের আইনজীবী দাবি করেন, এটি মূলত স্বামী-স্ত্রীর পারিবারিক ভুল বোঝাবুঝি এবং তারা বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন।

মামলার নথি অনুযায়ী, ৮ মার্চ তানভীরের স্ত্রী ফাহিমা বিনতে মাহবুব পুষ্পিতা যৌতুক নিরোধ আইনে মামলা করেন। অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই তিনি ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে।

এর আগে ২২ ফেব্রুয়ারি টাকা দাবিকে কেন্দ্র করে মারধরের অভিযোগ ওঠে। পরে তিনি ৯৯৯-এ কল করেন এবং ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেন।

আরও অভিযোগে বলা হয়, ১ মার্চ রাতে লালবাগ হোস্টেলের সামনে ডেকে আবারও ৫০ লাখ টাকা দাবি এবং টাকা না দিলে ডিভোর্সের হুমকি দেওয়া হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে