বাজারে আস্থা ফিরলেও কমছে টার্নওভার
নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় বুধবার (১৩ মে)ও দেশের শেয়ারবাজারে সূচকের উত্থান দেখা গেছে। তবে একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন কমেছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও হ্রাস পেয়েছে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বেশি মুনাফার প্রত্যাশায় বিনিয়োগকারীরা শেয়ার ধরে রাখায় লেনদেনে চাপ তৈরি হয়েছে।
তাদের মতে, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে সাম্প্রতিক সময়ে বাজারে টানা পতন দেখা যায়, ফলে অনেক বিনিয়োগকারী লেনদেন থেকে দূরে ছিলেন এবং পরবর্তী দিকনির্দেশনার অপেক্ষায় ছিলেন। আগের দিন বাজারে উত্থান হওয়ায় কিছু বিনিয়োগকারী মুনাফা তুলে নেন এবং নতুন করে ক্রয় কার্যক্রমে অংশ নেন। তবে আজকের সেশনে সূচক বাড়লেও অধিকাংশ বিনিয়োগকারী শেয়ার বিক্রি না করে ধরে রাখায় লেনদেন কমেছে বলে ধারণা করা হচ্ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৩.৪৩ পয়েন্টে। একই সময়ে ডিএসইএস সূচক ১.৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫.২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৫৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯০.৭১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫২টির দর বৃদ্ধি পায়, ১৮৬টির দর কমে এবং ৫৫টির দর অপরিবর্তিত থাকে।
লেনদেনের পরিমাণ অনুযায়ী, ডিএসইতে এদিন মোট ৮৫৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের প্রায় ১ হাজার ১০১ কোটি ৫২ লাখ টাকার তুলনায় কম। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ২৪৫ কোটি ৪৩ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন মোট ৩৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন ছিল ২১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
সিএসইতে মোট ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির দর বেড়েছে, ১০৫টির দর কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। একই সময়ে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩.০৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৭৭.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে, যেখানে আগের দিন সূচকটি ৩৪.৫৫ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- টানা পতনে তেলের বাজারে বড় ধাক্কা!
- শোলাকিয়ায় এবার ঈদের বড় ঘোষণা
- আদালতে আত্মসমর্পণ করলেন কনটেন্ট ক্রিয়েটর রাহি—তারপর যা হলো
- পদ্মা ব্যারেজে বড় সিদ্ধান্ত! একনেকে চূড়ান্ত অনুমোদন
- এসএসসি-এইচএসসি নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল সরকার!
- বাংলাদেশের আবহাওয়ায় নতুন বিপদের ইঙ্গিত
- বাজারে আস্থা ফিরলেও কমছে টার্নওভার
- ১৩ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনায় এবি ব্যাংকের নতুন উদ্যোগ
- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ঢাকা ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রশ্নফাঁসে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল
- ব্র্যাক ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে চীনের বড় সহায়তা
- এমপিদের ক্ষমতা কমাতে কঠোর আচরণবিধি
- শীর্ষ পর্যায়ে রদবদল, প্রশাসনে নতুন সমীকরণ
- হজে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু
- ঢাকায় আসছেন ‘ডোনাল্ড ট্রাম্প’
- সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই
- প্রভিশন ঘাটতি ৮৪ হাজার কোটি—ইসলামী ব্যাংকের বিপদ সংকেত
- ইইউ বাজারে চাহিদা কমে বিপাকে পোশাক খাত
- এক নজরে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির নতুন তালিকা
- ফেসবুক পোস্টে চাকরি গেল বিএমডিএ প্রকৌশলীর
- আবহাওয়ার পূর্বাভাসে বড় আপডেট
- দোকানে ঢুকেই চোখে মরিচ, তারপর যা হলো
- স্কুলে আসছে নতুন ৩ বিষয়, বদলে যাচ্ছে পাঠ্যক্রম
- মশার কামড়ে শিক্ষিকার মৃত্যু! আতঙ্ক ছড়াচ্ছে বিরল ভাইরাস
- রাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল বঙ্গভবন
- প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে কড়াকড়ি
- মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে বিস্ফোরক দাবি সাবেক উপদেষ্টার
- এবার ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, জানুন নতুন নিয়ম
- কাঁটাতার ইস্যুতে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক, মুখ খুলল ভারত
- মাত্র এক সপ্তাহে কত বাড়ল সোনার দাম
- রাস্তা থেকে টেনেহিঁচড়ে জাবির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
- ব্যাংক লুটপাটের বিচার চেয়ে গভর্নরের কাছে স্মারকলিপি
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- মার্কেন্টাইল ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংক এশিয়ার প্রথম প্রান্তিক প্রকাশ
- নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে কড়া বার্তা দিলেন নাহিদ ইসলাম
- এসএসএফ সদস্যের গলাধাক্কা নিয়ে যা বললেন ছাত্রদলের আমান
- ঢাবির র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার কারণ জানালেন প্রধানমন্ত্রী
- শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ক্লোজএন্ড মিউচুয়াল ফান্ড রূপান্তরে নতুন গাইডলাইন বিএসইসি’র
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!
- ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- শেয়ারবাজার উন্নয়নে গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বাজারে আস্থা ফিরলেও কমছে টার্নওভার
- ১৩ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার











