২৫ বছর পর বদলাচ্ছে আহমদ ছফার কবরের ঠিকানা!
নিজস্ব প্রতিবেদক: বাংলা সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক জগতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আহমদ ছফার কবর মিরপুরের সাধারণ কবরস্থান থেকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি অনুষ্ঠিত ডিএনসিসির ১৪তম করপোরেশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ডিএনসিসি সূত্র জানায়, চলতি বছরের ১১ জানুয়ারি লেখকের পরিবারের পক্ষে তার ভ্রাতুষ্পুত্র নূরুল আনোয়ার আনুষ্ঠানিকভাবে কবর স্থানান্তরের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের সাহিত্য, চিন্তা, সমাজ ও রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক পরিসরে অসামান্য অবদান রাখলেও আহমদ ছফা এখনও প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা পুরোপুরি পাননি। সেই বিবেচনায় তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা প্রয়োজন বলে পরিবার মনে করে।
পরে ১৩ এপ্রিল অনুষ্ঠিত করপোরেশন সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অংশ নেওয়া সদস্যরা কবর স্থানান্তরের বিষয়ে একমত পোষণ করেন। বর্তমানে সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ যাচাই-বাছাই ও প্রশাসনিক কার্যক্রম শুরু করেছে।
এ বিষয়ে নূরুল আনোয়ার বলেন, আহমদ ছফার মৃত্যুর পর থেকেই পরিবারের ইচ্ছা ছিল তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার। তবে সে সময় প্রশাসনিক অনীহার কারণে তা সম্ভব হয়নি। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে বিষয়টি আমাদের মনে বেদনা ও ক্ষোভের জন্ম দিয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আমি ব্যক্তিগতভাবে কবরটি স্থানান্তরের আবেদন করি।”
তিনি আরও জানান, আগের প্রশাসনিক সময়েও এ প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে বর্তমান সরকারের কাছেও আবেদনটি পুনরায় উপস্থাপন করা হয়। তার ভাষায়, “আহমদ ছফার মতো একজন ব্যক্তিত্বকে তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দেওয়াই ছিল আমাদের মূল লক্ষ্য।”
নূরুল আনোয়ার বলেন, ব্যক্তিগতভাবে তিনি আহমদ ছফার বর্তমান কবরের জায়গাটি ৯৯ বছরের জন্য বরাদ্দ নিয়েছিলেন। কিন্তু একজন জাতীয় পর্যায়ের বুদ্ধিজীবীকে আরও মর্যাদাপূর্ণ স্থানে সমাহিত করা নৈতিক দায়িত্ব বলেই তিনি মনে করেন।
এই সিদ্ধান্তকে দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হিসেবে দেখছেন প্রাবন্ধিক ও শিক্ষক সলিমুল্লাহ খান। তিনি বলেন, ২০০১ সালের ২৮ জুলাই আহমদ ছফার মৃত্যুর পর তৎকালীন প্রশাসনের অসহযোগিতার কারণে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা সম্ভব হয়নি। ফলে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তিনি সাধারণ কবরস্থানেই শায়িত ছিলেন, যা দেশের সাহিত্য ও মনন জগতের জন্য এক ধরনের অপূর্ণতা ছিল।
তার মতে, রাষ্ট্র দেরিতে হলেও আহমদ ছফাকে যথাযথ মর্যাদা দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, সেটিকে দেশের সচেতন মানুষ ইতিবাচকভাবেই গ্রহণ করবে।
তবে বিষয়টি নিয়ে ভিন্নমতও রয়েছে। প্রাবন্ধিক ও সমালোচক মোরশেদ শফিউল হাসান মনে করেন, একজন লেখকের মর্যাদা তার কবর কোথায় সেটির ওপর নির্ভর করে না। তিনি বলেন, “আহমদ ছফার কবর যদি তার জন্মস্থান চট্টগ্রামের গাছবাড়িয়ায় হতো, তাহলে সম্ভবত তিনি নিজেই বেশি খুশি হতেন।”
উল্লেখ্য, আহমদ ছফা ১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যে প্রবন্ধ, উপন্যাস, কবিতা, অনুবাদ ও সমাজভাবনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ এবং ‘বাঙালি মুসলমানের মন’ বাংলাদেশের সমাজ-রাজনীতি ও সাংস্কৃতিক চিন্তাধারার ক্ষেত্রে বিশেষভাবে আলোচিত ও সমাদৃত গ্রন্থ।
ওমর আলী/
পাঠকের মতামত:
- ২৫ বছর পর বদলাচ্ছে আহমদ ছফার কবরের ঠিকানা!
- মোনামিকে ঘিরে নতুন বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া
- ভোটের পর মমতার প্রকল্প নিয়ে যা বললেন শুভেন্দু
- টানা পতনের মধ্যেও স্থিতিশীলতার আশা দেখছেন বাজার সংশ্লিষ্টরা
- ১১ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১১ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইউনাইটেড ফাইন্যান্সের ইজিএমের সময় পরিবর্তন
- ফেসবুকের সেই অফারই নিয়ে গেল তাকে যুদ্ধক্ষেত্রে!
- যুক্তরাষ্ট্রকে বড় ধাক্কা দিলেন নেতানিয়াহু
- পাঁচজনকে হত্যার রাতে যা করেছিলেন ফোরকান
- ৩ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- উৎপাদন সক্ষমতা বাড়াতে বড় বিনিয়োগে যাচ্ছে সাইহাম টেক্সটাইল
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- বাংলাদেশে থাকবেন আজীবন ভিসা—শর্ত শুধু একটাই!
- হঠাৎ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
- অগ্রণী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে বড় ধাক্কা; নতুন রায় দিল হাইকোর্ট
- মির্জা আব্বাসের অবস্থা নিয়ে বড় আপডেট
- আ.লীগ ইস্যুতে স্পষ্ট অবস্থান জানাল সরকার
- পশ্চিমবঙ্গে মুসলিমদের বাড়ি পোড়ানোর ভিডিওর পেছনে আসল ঘটনা
- বিয়ের খরচে বড় পরিবর্তনের ইঙ্গিত মোদির
- ঈদের আগে টিসিবির বড় ঘোষণা—জেনে নিন নতুন দাম
- কোরবানির হাটে জাল নোট ঠেকাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- সোনার বাজারে বড় আপডেট, আজকের সর্বশেষ দাম
- মার্কিন বাজারে বড় সংকটে গার্মেন্টস খাত!
- লাফিয়ে বাড়ল তেলের দাম
- মধ্যরাতের এক পোস্টেই নেটদুনিয়ায় ঝড় তুললেন হাসনাত
- ৭ মাসে ব্যাগ বিক্রি করে আড়ংয়ের আয় প্রায় ৩ কোটি
- আবারো বাংলাদেশে ভূমিকম্প অনুভূত
- যে কারণে ইরানের প্রস্তাবে এত রেগে গেলেন ট্রাম্প
- বিএসইসির নতুন গাইডলাইনে গতি ফিরছে মিউচুয়াল ফান্ডে
- সাউথইস্ট ক্যাপিটালের আট বিও হিসাবের কারসাজি তদন্তে বিএসইসি
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- নবম পে-স্কেলে আসছে বিশাল পরিবর্তন!
- স্বামী জামিন পাওয়ায় এজলাসেই বিষপান করলেন স্ত্রী
- পুলিশ সদস্যদের জন্য বড় সুখবর
- ইতিহাস বদলে যাচ্ছে! ঢাকায় পাকিস্তানের সঙ্গে বড় সিদ্ধান্ত
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় আপডেট
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- প্রবাসীদের জন্য বড় পরিবর্তন!
- ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ‘আমার নাতনি বেড়াতে গিয়েছিল, পাষণ্ড-কুলাঙ্গার সব শেষ করে দিল’
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- স্থানীয় নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- পরিবারের অগোচরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা
- শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৯ কোম্পানি
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ক্লোজএন্ড মিউচুয়াল ফান্ড রূপান্তরে নতুন গাইডলাইন বিএসইসি’র
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফ্লোর প্রাইস তুলে নিতে বিএসইসিকে অনুরোধ ডিবিএ’র
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশিদের জন্য শেনজেন ভিসা নিয়ে নতুন নির্দেশনা
- বোনাস ডিভিডেন্ডের বিভ্রান্তি দূর করল উত্তরা ব্যাংক
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
জাতীয় এর সর্বশেষ খবর
- ২৫ বছর পর বদলাচ্ছে আহমদ ছফার কবরের ঠিকানা!
- মোনামিকে ঘিরে নতুন বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া
- ফেসবুকের সেই অফারই নিয়ে গেল তাকে যুদ্ধক্ষেত্রে!
- পাঁচজনকে হত্যার রাতে যা করেছিলেন ফোরকান
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর













