কোরবানির হাটে জাল নোট ঠেকাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোরবানির হাটে বিপুল পরিমাণ নগদ লেনদেন হওয়ায় জাল নোটের ঝুঁকি মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১০ মে) জারি করা এক সার্কুলারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। একই সঙ্গে প্রতিটি ব্যাংককে একজন সমন্বয়কারী কর্মকর্তা নিয়োগ দিয়ে তার নাম, পদবি ও মোবাইল নম্বর আগামী ১৭ মের মধ্যে বাংলাদেশ ব্যাংকে ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদিত পশুর হাটগুলোতে কোন ব্যাংক দায়িত্ব পালন করবে, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর ঢাকার বাইরের পশুর হাটগুলোর দায়িত্ব সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংক অফিস ঠিক করবে। যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেখানে দায়িত্ব বণ্টনের কাজ করবে সোনালী ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদের আগের রাত পর্যন্ত রাজধানীর পশুর হাটগুলোতে বিরতিহীনভাবে নোট যাচাই-সংক্রান্ত সেবা চালু রাখতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পৌরসভা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বুথ পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন পশুর হাটে দায়িত্ব পাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও মেঘনা ব্যাংক। এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও বেসিক ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংক বিভিন্ন হাটে বুথ পরিচালনা করবে।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩টি পশুর হাটে দায়িত্ব পালন করবে ১৯টি ব্যাংক। এর মধ্যে রয়েছে দ্য প্রিমিয়ার ব্যাংক, উত্তরা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ঢাকা ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক ও ওয়ান ব্যাংক। এছাড়া মধুমতি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক ও সোনালী ব্যাংকও বিভিন্ন হাটে বুথ পরিচালনা করবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোনো জাল নোট শনাক্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের ফলে কোরবানির পশুর হাটে নিরাপদ ও সুষ্ঠু লেনদেন নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ওমর আলী/
পাঠকের মতামত:
- কোরবানির হাটে জাল নোট ঠেকাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- সোনার বাজারে বড় আপডেট, আজকের সর্বশেষ দাম
- মার্কিন বাজারে বড় সংকটে গার্মেন্টস খাত!
- লাফিয়ে বাড়ল তেলের দাম
- মধ্যরাতের এক পোস্টেই নেটদুনিয়ায় ঝড় তুললেন হাসনাত
- ৭ মাসে ব্যাগ বিক্রি করে আড়ংয়ের আয় প্রায় ৩ কোটি
- আবারো বাংলাদেশে ভূমিকম্প অনুভূত
- যে কারণে ইরানের প্রস্তাবে এত রেগে গেলেন ট্রাম্প
- বিএসইসির নতুন গাইডলাইনে গতি ফিরছে মিউচুয়াল ফান্ডে
- সাউথইস্ট ক্যাপিটালের আট বিও হিসাবের কারসাজি তদন্তে বিএসইসি
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- নবম পে-স্কেলে আসছে বিশাল পরিবর্তন!
- স্বামী জামিন পাওয়ায় এজলাসেই বিষপান করলেন স্ত্রী
- পুলিশ সদস্যদের জন্য বড় সুখবর
- ইতিহাস বদলে যাচ্ছে! ঢাকায় পাকিস্তানের সঙ্গে বড় সিদ্ধান্ত
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় আপডেট
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- প্রবাসীদের জন্য বড় পরিবর্তন!
- ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ‘আমার নাতনি বেড়াতে গিয়েছিল, পাষণ্ড-কুলাঙ্গার সব শেষ করে দিল’
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- স্থানীয় নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- পরিবারের অগোচরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা
- আদনান-সাবিকুন্নাহারকে ধুয়ে দিলেন সালাউদ্দিন আম্মার
- পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর
- চার ব্রোকারেজ হাউজের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- বিজয়-রাহুল বন্ধুত্বের পেছনের অজানা গল্প!
- সংকটাপন্ন কারিনা, নতুন তথ্য দিলেন বাবা
- মাকে নিয়ে ঘুরতে গেলেই মিলবে টাকা ও ছুটি!
- শপথ নিয়েই বড় ঘোষণা থালাপতি বিজয়ের!
- রাতে দেশ ছাড়ছেন আসিফ মাহমুদ
- ১০ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ঈদ ও বৈশ্বিক অস্থিরতার প্রভাবে চাপে শেয়ারবাজার
- ১০ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্রাহ্মণবাড়িয়ার পরিচয় দেখানোর পরও যা ঘটল ভ্যাট কর্মকর্তার সঙ্গে
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- ইউক্রেন যু/দ্ধ ঘিরে বড় আপডেট দিলেন পুতিন
- স্ত্রী–সন্তানসহ ৫ লাশ, ঘটনাস্থলে পাওয়া কাগজে বড় রহস্যের ইঙ্গিত
- মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়!
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী—বিজয়ের শপথ ঘিরে চমক
- রবি আজিয়াটার প্রথম প্রান্তিক প্রকাশ
- ভারতের নির্বাচনের পর নতুন মন্তব্য শেখ হাসিনার
- ১৮ পার হলেই জরুরি এই ৫ টিকা!
- বিএসসির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৯ কোম্পানি
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ক্লোজএন্ড মিউচুয়াল ফান্ড রূপান্তরে নতুন গাইডলাইন বিএসইসি’র
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফ্লোর প্রাইস তুলে নিতে বিএসইসিকে অনুরোধ ডিবিএ’র
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- বাংলাদেশিদের জন্য শেনজেন ভিসা নিয়ে নতুন নির্দেশনা
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বোনাস ডিভিডেন্ডের বিভ্রান্তি দূর করল উত্তরা ব্যাংক
- ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- শেয়ারবাজার উন্নয়নে গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব













