মার্কিন বাজারে বড় সংকটে গার্মেন্টস খাত!
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা লেগেছে। দেশটির ‘রিসিপ্রোকাল’ শুল্কনীতির প্রভাব, ভোক্তা চাহিদা কমে যাওয়া, উচ্চ সুদের হার এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তাকে এই পতনের প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তথ্য বলছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য ধীরগতি দেখা গেছে। প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও কম্বোডিয়া যেখানে প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে, সেখানে বাংলাদেশের রপ্তানি কমে যাওয়ায় উদ্বেগ বাড়ছে শিল্পমালিকদের মধ্যে।
শুধু রপ্তানির পরিমাণই নয়, বাংলাদেশি পোশাকের ইউনিট মূল্যও কমেছে। মার্কিন বাণিজ্য বিভাগের টেক্সটাইল ও পোশাকবিষয়ক সংস্থা অটেক্সার সর্বশেষ তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “বৈশ্বিক বাণিজ্যে এখন বড় ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। মার্কিন পাল্টা শুল্ক, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি সংকট এবং দেশের রাজনৈতিক অস্থিরতা—সব মিলিয়ে রপ্তানি খাতের ওপর চাপ বাড়ছে।”
তিনি জানান, অনেক আন্তর্জাতিক ক্রেতা অর্ডার কমিয়ে দিয়েছেন। বড় অর্ডারের পরিবর্তে এখন ছোট ও স্বল্পমেয়াদি অর্ডারে ঝুঁকছেন তারা।
অটেক্সার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানি ছিল ৫৯৯ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭.৮ শতাংশ কম। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট আমদানি কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৩ কোটি ডলারে।
একই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়েছে ৬৬ কোটি ৪৯ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৮.০৮ শতাংশ কম। প্রথম তিন মাসে মোট রপ্তানি কমেছে ৮.৩৮ শতাংশ।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে ভোক্তা চাহিদা কমে যাওয়া, উচ্চ সুদের হার, নতুন ট্যারিফ নীতি এবং সরবরাহ ব্যবস্থার জটিলতা বৈশ্বিক পোশাক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।
প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভিয়েতনামের রপ্তানি মার্চে ২.৫২ শতাংশ এবং প্রথম প্রান্তিকে ২.৭৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে কম্বোডিয়ার প্রবৃদ্ধি আরও শক্তিশালী—মার্চে ১৬.২২ শতাংশ এবং প্রথম প্রান্তিকে ১৭.৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চীনের রপ্তানি বড় ধরনের পতনের মুখে পড়েছে। মার্চে দেশটির রপ্তানি কমেছে ৩৭.২৪ শতাংশ এবং প্রথম প্রান্তিকে কমেছে ৫২.৯১ শতাংশ। ভারতের ক্ষেত্রেও রপ্তানি ২৭ শতাংশের বেশি কমেছে।
মূল্য বিশ্লেষণে দেখা যায়, মার্চ ২০২৬-এ বাংলাদেশি পোশাকের গড় ইউনিট মূল্য ছিল প্রতি পিস ২.৮৬ ডলার, যা আগের বছরের তুলনায় ২.৭৭ শতাংশ কম।
খাতসংশ্লিষ্টরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে শুধু রপ্তানির পরিমাণ বাড়ালেই হবে না; উচ্চমূল্যের ফ্যাশন ও টেকনিক্যাল টেক্সটাইল পণ্যে প্রবেশ বাড়ানো জরুরি। পাশাপাশি উৎপাদন দক্ষতা, দ্রুত সরবরাহ সক্ষমতা এবং বাণিজ্য কূটনীতি জোরদার করার ওপরও গুরুত্ব দিচ্ছেন তারা।
ওমর আলী/
পাঠকের মতামত:
- মার্কিন বাজারে বড় সংকটে গার্মেন্টস খাত!
- লাফিয়ে বাড়ল তেলের দাম
- মধ্যরাতের এক পোস্টেই নেটদুনিয়ায় ঝড় তুললেন হাসনাত
- ৭ মাসে ব্যাগ বিক্রি করে আড়ংয়ের আয় প্রায় ৩ কোটি
- আবারো বাংলাদেশে ভূমিকম্প অনুভূত
- যে কারণে ইরানের প্রস্তাবে এত রেগে গেলেন ট্রাম্প
- বিএসইসির নতুন গাইডলাইনে গতি ফিরছে মিউচুয়াল ফান্ডে
- সাউথইস্ট ক্যাপিটালের আট বিও হিসাবের কারসাজি তদন্তে বিএসইসি
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- নবম পে-স্কেলে আসছে বিশাল পরিবর্তন!
- স্বামী জামিন পাওয়ায় এজলাসেই বিষপান করলেন স্ত্রী
- পুলিশ সদস্যদের জন্য বড় সুখবর
- ইতিহাস বদলে যাচ্ছে! ঢাকায় পাকিস্তানের সঙ্গে বড় সিদ্ধান্ত
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় আপডেট
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- প্রবাসীদের জন্য বড় পরিবর্তন!
- ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ‘আমার নাতনি বেড়াতে গিয়েছিল, পাষণ্ড-কুলাঙ্গার সব শেষ করে দিল’
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- স্থানীয় নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- পরিবারের অগোচরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা
- আদনান-সাবিকুন্নাহারকে ধুয়ে দিলেন সালাউদ্দিন আম্মার
- পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর
- চার ব্রোকারেজ হাউজের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- বিজয়-রাহুল বন্ধুত্বের পেছনের অজানা গল্প!
- সংকটাপন্ন কারিনা, নতুন তথ্য দিলেন বাবা
- মাকে নিয়ে ঘুরতে গেলেই মিলবে টাকা ও ছুটি!
- শপথ নিয়েই বড় ঘোষণা থালাপতি বিজয়ের!
- রাতে দেশ ছাড়ছেন আসিফ মাহমুদ
- ১০ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ঈদ ও বৈশ্বিক অস্থিরতার প্রভাবে চাপে শেয়ারবাজার
- ১০ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্রাহ্মণবাড়িয়ার পরিচয় দেখানোর পরও যা ঘটল ভ্যাট কর্মকর্তার সঙ্গে
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- ইউক্রেন যু/দ্ধ ঘিরে বড় আপডেট দিলেন পুতিন
- স্ত্রী–সন্তানসহ ৫ লাশ, ঘটনাস্থলে পাওয়া কাগজে বড় রহস্যের ইঙ্গিত
- মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়!
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী—বিজয়ের শপথ ঘিরে চমক
- রবি আজিয়াটার প্রথম প্রান্তিক প্রকাশ
- ভারতের নির্বাচনের পর নতুন মন্তব্য শেখ হাসিনার
- ১৮ পার হলেই জরুরি এই ৫ টিকা!
- বিএসসির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ক্ষমতায় এসেই মমতার বিরুদ্ধে কড়া বার্তা বিজেপি মন্ত্রীর
- ক্যাম্পাস রাজনীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ ছাত্রদল সভাপতির
- শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৯ কোম্পানি
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ক্লোজএন্ড মিউচুয়াল ফান্ড রূপান্তরে নতুন গাইডলাইন বিএসইসি’র
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফ্লোর প্রাইস তুলে নিতে বিএসইসিকে অনুরোধ ডিবিএ’র
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- বাংলাদেশিদের জন্য শেনজেন ভিসা নিয়ে নতুন নির্দেশনা
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বোনাস ডিভিডেন্ডের বিভ্রান্তি দূর করল উত্তরা ব্যাংক
- ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- শেয়ারবাজার উন্নয়নে গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব













