ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬

মধ্যরাতে উত্তাল ইডেন মহিলা কলেজ

২০২৬ মে ১০ ০৮:৪১:২৩
মধ্যরাতে উত্তাল ইডেন মহিলা কলেজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার (০৯ মে) রাতে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করেন। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

জানা গেছে, রাত ১১টার দিকে ইডেন কলেজ ও প্রস্তাবিত হজরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা তীব্র বিক্ষোভ করেছে। তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করে। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানায়।

এর আগে, শনিবার সন্ধ্যার পরে ইডেন কলেজ গেটে ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ লেখাটি রং দিয়ে মুছে দেওয়া হয়। এর জেরে একদল শিক্ষার্থী আন্দোলনে নামেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে