ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬

বিয়ের কয়েক মাস পরই আবার বিচ্ছেদ আবু ত্বহা আদনানের

২০২৬ মে ১০ ০৮:৩৫:৩৪
বিয়ের কয়েক মাস পরই আবার বিচ্ছেদ আবু ত্বহা আদনানের

নিজস্ব প্রতিবেদক: আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার আবারও ভেঙে গেছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৯ মে) এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে সাবিকুন্নাহার সারা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রমজানের চাঁদরাতেই তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন হয় এবং আবু ত্বহা আদনান তাকে তালাক দেন।

এর আগে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে ২০২৫ সালের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ ঘটে। পরে একই বছরের ২ ডিসেম্বর তারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দ্বিতীয় দফার দাম্পত্য জীবনও দীর্ঘস্থায়ী হয়নি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে বিচ্ছেদের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি সাবিকুন্নাহার সারা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে