ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬

চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

২০২৬ মে ০৯ ১৬:১৪:০৫
চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৫ কোম্পানি। এর মধ্যে ৬টি কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বিডি ফাইন্যান্স, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, এনসিসি ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, লাফার্জহোলসিম, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আইপিডিসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফাইন্যান্স এবং অগ্রণী ইন্স্যুরেন্স।

এর মধ্যে ডিভিডেন্ড ঘোষণা করবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং ডিবিএইচ ফাইন্যান্স। যার মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ছাড়া বাকি ৫ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এছাড়া, বিডি ফাইন্যান্স, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, এনসিসি ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, লাফার্জহোলসিম, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, কর্ণফুলী ইন্স্যুরেন্স, আইপিডিসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং অগ্রণী ইন্স্যুরেন্স। ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

নিচে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ ও সময় তুলে ধরা হলো-

১০ মে

দুপুর আড়াইটায় : অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

বিকাল ৩টায় : বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

বিকাল ৪টায় : ডিবিএইচ ফাইন্যান্স ও আইপিডিসির বোর্ড সভা।

১১ মে

দুপুর ২টায় : ঢাকা ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

বিকাল ৩টায় : এশিয়া ইন্স্যুরেন্স ও উত্তরা ব্যাংকের বোর্ড সভা।

বিকাল সাড়ে ৩টায় : কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

বিকাল ৫টায় : ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

১২ মে

দুপুর আড়াইটায় : মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা।

দুপুর ২ টাকা ৪৫ মিনিটে : গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

বিকাল ৩টায় : ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা।

বিকাল ৪টায় : লাফার্জহোলসিম, ইসলামী ব্যাংক ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

১৩ মে

দুপুর আড়াইটায় : বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংকের বোর্ড সভা।

বিকাল সাড়ে ৩টায় : ইস্টার্ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

বিকাল সাড়ে ৫টায় : পূবালী ব্যাংকের বোর্ড সভা।

১৪ মে

দুপুর আড়াইটায় : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বোর্ড সভা।

বিকাল ৪টায় : বিডি ফাইন্যান্সের বোর্ড সভা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে