ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬

দিবালোকে বিএনপি নেতার গাড়িতে হামলা, উধাও ৫০ লাখ টাকা!

২০২৬ মে ০৯ ১০:৩৯:৩৯
দিবালোকে বিএনপি নেতার গাড়িতে হামলা, উধাও ৫০ লাখ টাকা!

নিজস্ব প্রতিবেদক: নাসিম হোসাইন–এর প্রাইভেটকার আটকে হামলা, ভাঙচুর ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দক্ষিণ সুরমা এলাকায়।শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে নাসিম হোসাইন জানান, তিনি মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান–এর বিভাগীয় ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তারা ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে টাকা পৌঁছে দিতে প্রায় ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে একটি প্রাইভেটকারে রওনা দেন।

তার দাবি, গাড়িটি পারাইরচক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে গাড়ির গতিরোধ করে। পরে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করা হয় এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

তিনি আরও জানান, গাড়িটিতে পাঁচজন কর্মকর্তা-কর্মচারী ছিলেন।ঘটনার পর শুক্রবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ–এর অধীন মোগলাবাজার থানা–এ একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে