কক্সবাজারের মানচিত্রে বড় পরিবর্তন, যুক্ত হলো নতুন নাম
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের প্রশাসনিক মানচিত্রে যুক্ত হলো নতুন উপজেলা ‘মাতামুহুরি’। চকরিয়া উপজেলা বিভক্ত করে নতুন এই উপজেলা গঠনের সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও আশাবাদ।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে নতুন উপজেলার অনুমোদন দেওয়া হয়।
নতুন মাতামুহুরি উপজেলার আওতায় থাকবে বদরখালী, পশ্চিম বড় ভেওলা, পূর্ব বড় ভেওলা, সাহারবিল, বিএমচর, কোনাখালী ও ঢেমুশিয়া ইউনিয়ন।
দীর্ঘদিন ধরেই ভৌগোলিক বিস্তৃতি, নদীবেষ্টিত এলাকা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে পৃথক উপজেলা গঠনের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জানিয়েছিলেন, মাতামুহুরি উপজেলা বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা সহজ হবে এবং এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে।
প্রস্তাবিত পরিকল্পনার অংশ হিসেবে উপজেলা অফিস, হাসপাতাল, পশুপালন অফিস, রেজিস্ট্রি অফিস ও এসি ল্যান্ড অফিসসহ বিভিন্ন সরকারি সেবা কেন্দ্র স্থাপনের কথাও বলা হয়েছে। এছাড়া নতুন উপজেলার সদর দপ্তর স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।
স্থানীয়দের মতে, নতুন উপজেলা বাস্তবায়িত হলে ভূমি, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সেবা পেতে আর দূরে যেতে হবে না। এতে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমবে।
স্থানীয় বাসিন্দা মো. আরিফ বলেন, “এটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। উপজেলা হলে চিকিৎসা ও প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে।”
বদরখালীর বাসিন্দা রশিদ আহাম্মদ বলেন, “চকরিয়া অনেক বড় উপজেলা হওয়ায় দূরবর্তী এলাকার মানুষকে নানা কষ্ট করতে হতো। নতুন উপজেলা হলে উন্নয়ন আরও দ্রুত হবে।”
কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, সাত ইউনিয়নের প্রায় আড়াই লাখ মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনিক নানা বঞ্চনার শিকার ছিলেন। নতুন উপজেলা গঠনের ফলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরু করে নতুন উপজেলার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- কক্সবাজারের মানচিত্রে বড় পরিবর্তন, যুক্ত হলো নতুন নাম
- মৌসুমী-ওমর সানির বিচ্ছেদ নিয়ে যা জানা গেল
- পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক ভূমিকম্প
- একসঙ্গে পদত্যাগ করবেন বিজয়ের ১০৭ বিধায়ক!
- পাবলিক টয়লেট ব্যবহারে নতুন নিয়ম
- ক্লোজএন্ড মিউচুয়াল ফান্ড রূপান্তরে নতুন গাইডলাইন বিএসইসি’র
- শেয়ারবাজার উন্নয়নে গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব
- ধ/র্ষণ মামলায় নির্দোষ ইমাম কারাগারে, ডিএনএ টেস্টে মিলল চাঞ্চল্যকর তথ্য
- ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
- ঘুষের দায়ে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড
- প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যা বললেন ফজলুর রহমান
- হজযাত্রীদের জন্য নতুন কঠোর নিয়ম জারি সৌদি আরবে
- টিসিবির জন্য বড় তেল আমদানির অনুমোদন
- দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ক্ষমা চেয়ে হাসিনার ভিডিও বার্তা
- ডিএসইতে ছয় ব্রোকারেজ হাউজের প্রতিনিধি প্রত্যাহার
- একসঙ্গে সরব বাংলাদেশসহ ১৩ দেশ
- জ্বালানি তেল নিয়ে বড় সুখবর
- তারেক রহমানকে ঘিরে বিস্ফোরক দাবি সাবেক কর্মকর্তাদের
- ১৫ দিনের আল্টিমেটাম, না হলে আইনি পদক্ষেপ
- সেই ঘটনার পর অবশেষে মুক্তি পেলেন ইমি
- ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে বিপাকে আমির হামজা
- ‘অপেক্ষা করুন’—বড় অভিযানের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর
- মেসিকে বাদ দিয়ে সেরা একাদশ ঘোষণা
- বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে সূচক পতন
- প্রকাশ্যে এল এপস্টেইনের ‘কথিত চিরকুট’
- ০৭ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নববধূর সঙ্গে প্রতারণার অভিযোগে কারাগারে স্বামী-শ্বশুর
- অবশেষে জানা গেল সাদিক কায়েমের জীবনসঙ্গীর পরিচয়
- ডেটলাইন ১২ মে : নগদ টাকাসহ বোনাস শেয়ার পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ওয়ালটন হাইটেকের ইজিএমের তারিখ পরিবর্তন
- গ্রিন সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত ব্যাংক এশিয়ার
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ
- জনতা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- লিন্ডে বিডির প্রথম প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস, সতর্কবার্তা চিকিৎসকদের
- মির্জা আব্বাসকে নিয়ে পাটওয়ারীর আবেগঘন বার্তা ভাইরাল
- সহকারী হ/ত্যার পর বড় অভিযোগ তুললেন শুভেন্দু
- একদিন না যেতেই আবারও বাড়ল স্বর্ণের দাম
- ১০৮ আসন পেয়েও শপথ নিতে পারলেন না থালাপতি বিজয়
- সন্তানের সামনেই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা
- ‘৯ বিয়ে’ করা সেই কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন
- পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথের তারিখ ঘোষণা
- যুক্তরাষ্ট্রে কন্ট্র্যাক্ট ম্যারেজ করলেন চিত্রনায়িকা মৌসুমী
- বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা, ৪ প্রতিষ্ঠানের কোটি টাকার জরিমানা
- শেয়ারবাজারের ১০ ব্যাংক নামছে জেড ক্যাটাগরিতে
- অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৯ কোম্পানি
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফ্লোর প্রাইস তুলে নিতে বিএসইসিকে অনুরোধ ডিবিএ’র
- বাংলাদেশিদের জন্য শেনজেন ভিসা নিয়ে নতুন নির্দেশনা
- মে মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- কয়েক মিনিটেই যেভাবে শূন্য হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- একীভূতকরণ প্রক্রিয়ায় শেয়ার ইস্যুর সিদ্ধান্ত













