ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬

মৌসুমী-ওমর সানির বিচ্ছেদ নিয়ে যা জানা গেল

২০২৬ মে ০৮ ১০:৫৮:০৮
মৌসুমী-ওমর সানির বিচ্ছেদ নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই গুঞ্জনের মধ্যেই ওমর সানির জন্মদিনে মৌসুমীর আবেগঘন ভিডিও বার্তা নতুন করে আলোচনায় এসেছে।

বর্তমানে ওমর সানি দেশে থাকলেও কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। এ কারণেই অনেকের মধ্যে তাদের বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা তৈরি হয়।

তবে বৃহস্পতিবার ওমর সানির ৫৫তম জন্মদিন উপলক্ষে পাঠানো ভিডিও বার্তায় মৌসুমী স্বামীর প্রতি নিজের ভালোবাসা ও শুভকামনা প্রকাশ করেন।

ভিডিওতে একটি কেক সামনে রেখে মৌসুমীকে ‘হ্যাপি বার্থডে’ গান গাইতে দেখা যায়। তিনি বলেন,“শুভ জন্মদিন সানি। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আমি চাই তুমি সবসময় আমার জীবনের বটগাছ হয়ে পাশে থাকো।”

তিনি আরও বলেন,“বারবার তোমাকে এভাবেই আমার পাশে চাই, সবসময়ের জন্য। লাভ ইউ।”

স্ত্রীর এমন বার্তার জবাবও দিয়েছেন ওমর সানি। ভিডিওটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, “ধন্যবাদ প্রিয়দর্শিনী, তোমার জন্য দোয়া।”

এ বিষয়ে গণমাধ্যমকে ওমর সানি জানান, মৌসুমীর মা অসুস্থ এবং তাদের মেয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন বলেই মৌসুমী সেখানে অবস্থান করছেন।

তিনি বলেন,“আমার ভিসা জটিলতার কারণে আমি যুক্তরাষ্ট্রে যেতে পারি না। ভিসা থাকলে আমি অনেকবারই যেতাম। কিন্তু এই বিষয়টি নিয়ে মানুষ যেভাবে আমাদের নিয়ে আলোচনা করছে, তাতে আমি বিব্রত।”

ওমর সানি ও মৌসুমীর পর্দার যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই দর্শকপ্রিয়তা পাওয়ার পর তারা ‘আত্মঅহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’ ও ‘হারানো প্রেম’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেন।

কাজের সূত্রে গড়ে ওঠা সম্পর্ক পরবর্তীতে প্রেমে রূপ নেয়। ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন এই তারকা জুটি। দীর্ঘ প্রায় তিন দশক ধরে তারা বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের অন্যতম জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে