শেয়ারবাজার উন্নয়নে গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারকে আরও শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার (৭ মে) গভর্নরের সঙ্গে বৈঠকে ডিএসইর একটি প্রতিনিধি দল এসব সুপারিশ তুলে ধরে।
ডিএসইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির চেয়ারম্যান মমিনুল ইসলাম। এ সময় পরিচালক সৈয়দ হাম্মাদুল করিম, স্নেহাশীষ বড়ুয়া, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও, মোঃ সাজেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার উপস্থিত ছিলেন।
বৈঠকে শেয়ারবাজারের কাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন বাজার ব্যবস্থা গড়ে তুলতে একাধিক প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে বাজারে স্বচ্ছতা, তারল্য ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ডিএসইর প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—রিয়েল টাইম গ্রস স্যাটেলমেন্ট (আরটিজিএস) সুবিধার সময়সীমা বৃদ্ধি, স্যাটেলমেন্ট সাইকেল T+2 থেকে T+1-এ রূপান্তরে সহায়তা এবং ডিএসইর এফডিআর ও এসএনডি হিসাবের অর্থ নগদায়নের মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো।
এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের জন্য এনআইটিএ হিসাব খোলার প্রক্রিয়া সহজ করা, আইপিও ও বন্ড মার্কেটের মাধ্যমে পুনঃমূলধনীকরণ ব্যবস্থা চালু, সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট উন্নয়ন এবং সুকুক লেনদেন চালুর বিষয়েও সুপারিশ করা হয়। স্টক এক্সচেঞ্জের জন্য সিআইবি রিপোর্ট অ্যাক্সেস সুবিধার দাবিও জানানো হয়েছে।
বৈঠকে দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করে ডিএসই প্রতিনিধি দল। তাদের মতে, যথাযথ ক্ষতিপূরণ ছাড়া সাধারণ শেয়ারহোল্ডারদের মালিকানা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে অতীতের অনিয়ম ও দুর্বল ব্যবস্থা
পনার দায়ও সাধারণ বিনিয়োগকারীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়।
ডিএসইর পক্ষ থেকে ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত এবং একীভূতকরণ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার দাবি জানানো হয়।
প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কেন্দ্রীয় ব্যাংক ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি জানান।
ডিএসই মনে করছে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। পাশাপাশি বাজারে তারল্য, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের উন্নয়ন ঘটবে এবং দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন টেকসই আর্থিক বাজার ব্যবস্থা গড়ে উঠবে।
এসউদ্দিন.
পাঠকের মতামত:
- শেয়ারবাজার উন্নয়নে গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব
- ধ/র্ষণ মামলায় নির্দোষ ইমাম কারাগারে, ডিএনএ টেস্টে মিলল চাঞ্চল্যকর তথ্য
- ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
- ঘুষের দায়ে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড
- প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যা বললেন ফজলুর রহমান
- হজযাত্রীদের জন্য নতুন কঠোর নিয়ম জারি সৌদি আরবে
- টিসিবির জন্য বড় তেল আমদানির অনুমোদন
- দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ক্ষমা চেয়ে হাসিনার ভিডিও বার্তা
- ডিএসইতে ছয় ব্রোকারেজ হাউজের প্রতিনিধি প্রত্যাহার
- একসঙ্গে সরব বাংলাদেশসহ ১৩ দেশ
- জ্বালানি তেল নিয়ে বড় সুখবর
- তারেক রহমানকে ঘিরে বিস্ফোরক দাবি সাবেক কর্মকর্তাদের
- ১৫ দিনের আল্টিমেটাম, না হলে আইনি পদক্ষেপ
- সেই ঘটনার পর অবশেষে মুক্তি পেলেন ইমি
- ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে বিপাকে আমির হামজা
- ‘অপেক্ষা করুন’—বড় অভিযানের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর
- মেসিকে বাদ দিয়ে সেরা একাদশ ঘোষণা
- বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে সূচক পতন
- প্রকাশ্যে এল এপস্টেইনের ‘কথিত চিরকুট’
- ০৭ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নববধূর সঙ্গে প্রতারণার অভিযোগে কারাগারে স্বামী-শ্বশুর
- অবশেষে জানা গেল সাদিক কায়েমের জীবনসঙ্গীর পরিচয়
- ডেটলাইন ১২ মে : নগদ টাকাসহ বোনাস শেয়ার পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ওয়ালটন হাইটেকের ইজিএমের তারিখ পরিবর্তন
- গ্রিন সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত ব্যাংক এশিয়ার
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ
- জনতা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- লিন্ডে বিডির প্রথম প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস, সতর্কবার্তা চিকিৎসকদের
- মির্জা আব্বাসকে নিয়ে পাটওয়ারীর আবেগঘন বার্তা ভাইরাল
- সহকারী হ/ত্যার পর বড় অভিযোগ তুললেন শুভেন্দু
- একদিন না যেতেই আবারও বাড়ল স্বর্ণের দাম
- ১০৮ আসন পেয়েও শপথ নিতে পারলেন না থালাপতি বিজয়
- সন্তানের সামনেই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা
- ‘৯ বিয়ে’ করা সেই কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন
- পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথের তারিখ ঘোষণা
- শ্রমবাজারে শর্ত না মানলে বড় বিপদ!
- হরমুজ প্রণালি নিয়ে বড় ইঙ্গিত, তেলের বাজারে ঝড়
- পাঁচ দিনের আবহাওয়ার নতুন পূর্বাভাস
- চট্টগ্রামে বদলি নিয়ে যা বললেন ডিসি মাসুদ
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- মাসে লাখ টাকা খরচ ছাড়াই আমেরিকায় মাস্টার্স-পিএইচডি!
- যুক্তরাষ্ট্রে কন্ট্র্যাক্ট ম্যারেজ করলেন চিত্রনায়িকা মৌসুমী
- বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা, ৪ প্রতিষ্ঠানের কোটি টাকার জরিমানা
- শেয়ারবাজারের ১০ ব্যাংক নামছে জেড ক্যাটাগরিতে
- অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৯ কোম্পানি
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফ্লোর প্রাইস তুলে নিতে বিএসইসিকে অনুরোধ ডিবিএ’র
- বাংলাদেশিদের জন্য শেনজেন ভিসা নিয়ে নতুন নির্দেশনা
- মে মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- এবি ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- কয়েক মিনিটেই যেভাবে শূন্য হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- মার্কেন্টাইল ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ









