ঢাকা, শনিবার, ২ মে ২০২৬

ভেঙে গেল আগের সব রেকর্ড; বন্দরে নতুন মাইলফলক

২০২৬ মে ০২ ০৯:০৫:৩০
ভেঙে গেল আগের সব রেকর্ড; বন্দরে নতুন মাইলফলক

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর অপারেশনাল ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন করে নতুন মাইলফলক অর্জন করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনায় ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৭০৯ টিইইউস (২০ ফুট সমমান কনটেইনার ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং করা হয়। এটি এনসিটি টার্মিনালের ইতিহাসে একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে গত ১১ এপ্রিল একই টার্মিনালে ৫ হাজার ৪৮৪ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে আগের রেকর্ড তৈরি হয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে বন্দরের কার্যক্রম।

শুধু এনসিটি নয়, একই সময়ে বন্দরের সব টার্মিনাল মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৬২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা সামগ্রিকভাবে বন্দরের সক্ষমতা ও কার্যক্রমের উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এই অর্জন দেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ ও বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মতে, এনসিটির এই রেকর্ড পারফরম্যান্স দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

তিনি আরও জানান, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে