ক্রিকেটের পরিবর্তনে তামিমের বড় পরিকল্পনা
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিয়ে একাধিক নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার মিরপুরে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব উদ্যোগ তুলে ধরেন তিনি।
দেশীয় ক্রিকেটে সুযোগ বাড়াতে জাতীয় ক্রিকেট লিগের প্রতিটি দলের জন্য দ্বিতীয় একাদশ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউন্টি ক্রিকেটের আদলে এই উদ্যোগের মাধ্যমে নতুন একটি প্রতিযোগিতা চালু করা হবে।
নতুন এই পরিকল্পনা অনুযায়ী, চলতি মৌসুম থেকেই বিভাগীয় দলগুলোর দ্বিতীয় একাদশ তিনদিনের টুর্নামেন্টে অংশ নেবে। এর ফলে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য খেলার সুযোগ বাড়বে বলে মনে করছে বোর্ড।
বিসিবির নির্বাচন নিয়েও কথা বলেন তামিম। তিনি জানান, ৩ মে অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে এবং ৩০ থেকে ৪৫ দিনের মধ্যেই নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে। অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি নিজেও বিসিবি সভাপতির পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানান।
সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান-এর প্রসঙ্গ উঠলে তামিম বলেন, সাবেক অধিনায়ক হিসেবে নাঈমুর রহমান দুর্জয় এবং মাশরাফি মর্তুজা-ও একই অবস্থানে রয়েছেন। তাই কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
তামিম আরও জানান, ক্রিকেটীয় দিক থেকে এসব অভিজ্ঞ খেলোয়াড়দের যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বিসিবি।
দেশীয় ক্রিকেটে বৈষম্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জাতীয় দলের ক্রিকেটাররা একাধিক টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেও নিচের স্তরের ক্রিকেটারদের সুযোগ সীমিত। এ কারণেই দ্বিতীয় বা তৃতীয় বিভাগের খেলোয়াড়দের জাতীয় দলে উঠে আসা খুব কম দেখা যায়। নতুন উদ্যোগের মাধ্যমে এই ব্যবধান কমানোর চেষ্টা করা হবে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন তামিম। পূর্ব গ্যালারিতে ২৭ হাজার স্কয়ার ফুটজুড়ে ক্যানোপি স্থাপন করা হবে, যেখানে বর্তমানে ছাদের ব্যবস্থা নেই। পাশাপাশি পুরো স্টেডিয়ামকে সৌরবিদ্যুতের আওতায় আনার প্রাথমিক পরিকল্পনাও রয়েছে।
জাতীয় ক্রীড়াপরিষদের গঠিত অ্যাডহক কমিটির কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। তামিমের মতে, এই কমিটি অন্তত কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ শুরু করতে চায়, যাতে পরবর্তী নির্বাচিত বোর্ড এসে সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে পারে।
লিপন/
পাঠকের মতামত:
- মাত্র ১৫ টাকায় ৩০ কেজি চাল! সরকারের বড় ঘোষণা
- ব্যক্তিগত মন্তব্যের জবাবে মুখ খুললেন রাশেদ খান
- বিশেষ ছাড় ঘোষণা ইসলামী ব্যাংকের
- ক্রেডিট কার্ডে খরচ করলেই কক্সবাজারে ফ্রি থাকার সুযোগ!
- স্বর্ণের বাজারে নতুন ধাক্কা! আজকের সর্বশেষ দাম দেখে নিন
- যে কক্ষের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তে মিলল নতুন তথ্য
- ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল
- হাসানাত আব্দুল্লাহর বাড়ি নিয়ে বিস্ফোরক অভিযোগ
- নতুন মেশিন ও রুফটপ সোলার প্রকল্পে বিনিয়োগ করবে হাক্কানি পাল্প
- নতুন সুবিধা আনল উবার, বদলে যাচ্ছে আয়ের নিয়ম
- জর্দার কৌটা খুলতেই মিলল স্বর্ণ, যা করলেন স্টুয়ার্ড গার্ড
- আয়নাঘর নিয়ে বিতর্কের অবসান, যা বললেন তাজুল ইসলাম
- চাকরি হারানো কর্মীদের অভিযোগের জবাব দিলো ডিএসই
- ৩ আগস্ট থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম
- অর্ধবার্ষিকে মুনাফায় বড় উল্লম্ফন সিটি ব্যাংকের
- কিডনি দান করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় সত্য জানলেন স্বামী
- ১২ কেজি এলপিজির নতুন দাম ঘোষণা
- ইউটিউব ভিডিওর তথ্য উড়িয়ে দিল ড্যাফোডিল কম্পিউটার্স
- সূচকে মিশ্র চিত্র, তবে লেনদেন ও দর বৃদ্ধিতে ইতিবাচক শেয়ারবাজার
- নির্বাহী পরিচালকদের ক্ষমতা বাড়িয়ে নতুন নির্দেশনা বিএসইসির
- ডিএসইর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন ছবির সঙ্গে রহস্যময় বার্তা শাবনূরের
- এফবিসিসিআইয়ের প্রশাসক হলেন সাবেক বিকেএমইএ সভাপতি
- এফবিসিসিআইতে নতুন প্রশাসক, দায়িত্ব নিলেন ফজলুল হক
- তসলিমার অনুষ্ঠানে জয় গোস্বামীকে ঘিরে তুমুল বিতর্ক
- ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন বুয়েট অধ্যাপক
- হঠাৎ দেশজুড়ে সতর্কতা জারি, কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুবাই কারামুক্তির পর নতুন গন্তব্য খুঁজছেন বেনজীর
- বছরের সবচেয়ে বড় মহাজাগতিক ঘটনা আসছে
- ০২ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিদেশে থাকলেও হারাবেন না উত্তরাধিকার অধিকার, জানুন আইন
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন ব্যবসায়ী
- প্রতিযোগিতায় পুরস্কার টাকা নয়, মিলল সারাজীবনের বিরিয়ানি
- ডেল্টা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- স্বর্ণের বাজারে নতুন সমন্বয়, জেনে নিন ২ আগস্টের দাম
- মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের পথে সরকার, আসছে নতুন আইন
- সোনালী লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- দক্ষিণখানের ডেন্টিস্ট হত্যা মামলায় নতুন মোড়
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- "দেশের ভবিষ্যতের চেয়েও আপনার গায়ের চামড়া বেশি উজ্জ্বল"
- গুম তদন্তে নতুন মোড়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও দাবি
- বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম ঘোষণা
- প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক, বাংলাদেশ নিয়ে এলো বড় বার্তা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সেপ্টেম্বরে বদলে যাবে চ্যাটের ভাষা!
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর













