ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বজ্রপাতের সময় নবী (সা.)-এর শেখানো দোয়া

২০২৬ এপ্রিল ২৮ ১১:২০:২৯
বজ্রপাতের সময় নবী (সা.)-এর শেখানো দোয়া

নিজস্ব প্রতিবেদক: আকাশে বজ্রপাতের শব্দ, বিদ্যুৎ চমক বা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিলে মানুষের মনে স্বাভাবিকভাবেই ভয় সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে ইসলাম আমাদের আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার শিক্ষা দেয়।

হাদিসে বর্ণিত আছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বজ্রপাতের শব্দ শুনলে একটি বিশেষ দোয়া পাঠ করতেন।

اللَّهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلاَ تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ

উচ্চারণ:আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা, ওয়ালা তুহলিকনা বিআযাবিকা, ওয়া আফিনা ক্বাবলা জালিকা।

“হে আল্লাহ, আপনার গজব দিয়ে আমাদের হত্যা করবেন না এবং আপনার আজাব দিয়ে আমাদের ধ্বংস করবেন না। এর আগে আমাদের নিরাপত্তা ও মুক্তি দান করুন।”

এই দোয়াটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর (রা.)। তিনি বলেন, নবী (সা.) বজ্রপাতের শব্দ শুনলে ও বিদ্যুৎ চমক দেখলে এই দোয়া পাঠ করতেন।(সূত্র: তিরমিজি, হাদিস: ৩৪৫০)

বজ্রপাত বা যেকোনো ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল। এই দোয়া আমাদের ভয় দূর করে আল্লাহর ওপর ভরসা বৃদ্ধি করে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে