একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ জানতে চান দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা
নিজস্ব প্রতিবেদক: ব্যাংক রেজল্যুশন আইনে নতুন ধারা যুক্ত করে আগের মালিকদের পুনরায় নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ তৈরি হওয়ায় একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে অনেকে আবার তাদের আমানত তুলে নেওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ এমনকি কোনো মুনাফা ছাড়াই শুধুমাত্র মূল টাকা ফেরত চাইছেন।
এই পরিস্থিতিতে একীভূতকরণ প্রক্রিয়া আগের মতো চলবে কিনা, সে বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছেন এসব ব্যাংকে নিয়োজিত প্রশাসকরা। রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে তারা চলমান সংকট তুলে ধরেন।
অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ অনুযায়ী শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক—এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক—একত্রিত করে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। এই প্রক্রিয়া তদারকির জন্য গত বছরের নভেম্বরে পাঁচজন প্রশাসক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক, যাদের সহায়তায় আরও চারজন করে কর্মকর্তা যুক্ত রয়েছেন।
সম্প্রতি পাস হওয়া ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এ নতুন ১৮(ক) ধারা যুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে—সরকার ও বাংলাদেশ ব্যাংক একীভূত ব্যাংকে যে অর্থ সহায়তা দিয়েছে, তার ৭.৫ শতাংশ পরিশোধ করে আগের মালিকরা আবার নিয়ন্ত্রণ নিতে পারবেন। একীভূত হওয়ার আগে এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে, আর বাকি চারটি ব্যাংক পরিচালিত হতো এস আলম গ্রুপের অধীনে।
বৈঠক সূত্রে জানা যায়, প্রশাসকরা জানিয়েছেন—দীর্ঘদিন ধরেই আমানতকারীরা সহজে টাকা তুলতে পারছেন না। তবে ব্যাংকগুলোকে একীভূত করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণায় কিছুটা আস্থা ফিরেছিল। পরে ২০২৪ ও ২০২৫ সালের জন্য মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত (হেয়ারকাট) জানানো হলে পরিস্থিতি আবার অস্থির হয়ে ওঠে। যদিও পরবর্তীতে ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার ঘোষণা দিলে সাময়িক স্বস্তি ফিরে আসে। কিন্তু নতুন আইনের এই ধারা যুক্ত হওয়ায় আবারও অনিশ্চয়তা বাড়ে।
এ অবস্থায় প্রতিদিনই আমানতকারীরা টাকা উত্তোলনের জন্য চাপ দিচ্ছেন বলে জানিয়েছেন প্রশাসকরা। অনেকে প্রাথমিকভাবে মুনাফা ত্যাগ করে কেবল মূলধন ফেরত নিতেও রাজি হচ্ছেন।
প্রশাসকদের মতে, চলমান পরিস্থিতিতে ব্যাংকগুলো নতুন আমানত সংগ্রহ করতে পারছে না। এমনকি আগে যে ঋণ আদায় হচ্ছিল, সেটিও প্রায় থেমে গেছে। এই প্রেক্ষাপটে আইনে নতুন ধারা সংযোজনের উদ্দেশ্য কী—তা স্পষ্ট করা জরুরি। যদি পুরোনো মালিকদের ফিরিয়ে আনার পরিকল্পনা থাকে, তবে সেটি কীভাবে বাস্তবায়ন হবে এবং আমানতকারীদের অর্থ কীভাবে সুরক্ষিত থাকবে, সে বিষয়ে পরিষ্কার নির্দেশনা প্রয়োজন।
তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো নির্দেশনা দেননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।
তথ্য অনুযায়ী, দুর্বল এই পাঁচ ব্যাংককে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ হিসেবে মোট ৪৭ হাজার ৮৪ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া একীভূত হয়ে গঠিত নতুন ইসলামী ব্যাংকে সরকার মূলধন হিসেবে দিয়েছে ২০ হাজার কোটি টাকা। আমানতকারীদের দুই লাখ টাকা পর্যন্ত ফেরত নিশ্চিত করতে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে আরও ১২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত এই পাঁচ ব্যাংকের মোট ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮২৭ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ৬৫ হাজার ৭৮১ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে, যা মোট ঋণের ৮৪.২৩ শতাংশ। তুলনামূলকভাবে পুরো ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ৩০.৬০ শতাংশ।
এছাড়া একই সময়ে দেশের ২২টি ব্যাংকের মোট মূলধন ঘাটতি ছিল ২ লাখ ৮২ হাজার ৬০৩ কোটি টাকা, যার মধ্যে এই পাঁচ ব্যাংকের ঘাটতির পরিমাণই ১ লাখ ৫০ হাজার ৬৯১ কোটি টাকা।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা






.jpg&w=50&h=35)


