ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

প্রায় ১২ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

২০২৬ এপ্রিল ২৭ ১৭:২৩:১২
প্রায় ১২ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের এক স্পন্সর তার মালিকানাধীন সব শেয়ার পরিবারের সদস্যদের মধ্যে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির স্পন্সর মোহাম্মদ আলমাস শিমুল জানিয়েছেন, তার কাছে থাকা মোট ২২ লাখ ৪ হাজার ৩৭৫টি শেয়ার তিনি উপহার হিসেবে তার স্ত্রী, ছেলে ও মেয়ের মধ্যে বণ্টন করবেন।

ঘোষণা অনুযায়ী, এসব শেয়ারের মধ্যে ১২ লাখ ৪ হাজার ৩৭৫টি শেয়ার তার স্ত্রী ফারজানা শারমিন মুক্তাকে, ৫ লাখ শেয়ার ছেলে সাইহাম সাদিক পিয়ালকে এবং বাকি ৫ লাখ শেয়ার মেয়ে সোবহা সোহার কাছে হস্তান্তর করা হবে। তারা সবাই কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার।

জানা গেছে, এই শেয়ার হস্তান্তর স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে সম্পন্ন করা হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে অনুমোদন পাওয়ার তারিখ থেকে আগামী ৩০ এপ্রিল ২০২৬ এর মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে