ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মিডিয়ার ভুল ব্যাখ্যা; ইউনূসের ভিভিআইপি মর্যাদা নিয়ে নতুন তথ্য

২০২৬ এপ্রিল ২৮ ১১:০৬:৪০
মিডিয়ার ভুল ব্যাখ্যা; ইউনূসের ভিভিআইপি মর্যাদা নিয়ে নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক: দেশের কয়েকটি শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত “ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা ৬ মাস কমানো হয়েছে” শিরোনামের খবরটি সঠিক নয় বলে জানা গেছে।

মূলত ড. মুহাম্মদ ইউনূস-এর ভিভিআইপি মর্যাদা বাতিল বা কমানো হয়নি। বরং পূর্বে জারি করা আদেশ বহাল রেখেই নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্ট করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারিকৃত পূর্ববর্তী প্রজ্ঞাপন (যেখানে ড. ইউনূসকে ক্ষমতা হস্তান্তরের পর এক বছরের জন্য ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়) অক্ষুণ্ণ থাকবে।

নতুন প্রজ্ঞাপনটি বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর অধীনে জারি করা হয়েছে, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগের পর ৬ মাসের জন্য ভিভিআইপি হিসেবে ঘোষণা করার বিধান রাখা হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, এই নতুন আদেশটি ভবিষ্যতের পদাধিকারীদের জন্য প্রযোজ্য হবে এবং ড. ইউনূসের ক্ষেত্রে পূর্বের এক বছরের সুবিধা বহাল রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রও নিশ্চিত করেছে যে, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমানো হয়নি। একই ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের এক সিনিয়র আইনজীবীও।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনামে খবর প্রকাশিত হয়, যেখানে দাবি করা হয় তার ভিভিআইপি সুবিধা ৬ মাস কমিয়ে দেওয়া হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে