ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

হজে গিয়ে মৃত্যুর ঘটনা—যা বলছে সর্বশেষ তথ্য

২০২৬ এপ্রিল ২৮ ১০:৪৩:০৩
হজে গিয়ে মৃত্যুর ঘটনা—যা বলছে সর্বশেষ তথ্য

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে হজ পালনে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।

হজ বুলেটিন সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইটে সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন মোট ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৩ হাজার ৭১২ জন। এ সময় মোট ৯২টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

ফ্লাইট পরিচালনায় অংশ নেয় তিনটি এয়ারলাইন্স—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৬ হাজার ৫৮৭ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স ১২ হাজার ৮৬০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৫৪৯ জনকে পরিবহন করেছে।

বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদিতে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন এবং সবগুলোই স্বাভাবিক মৃত্যু।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে