ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বিএনপি থেকে এনসিপি—একদিনেই পেলেন শীর্ষ পদ

২০২৬ এপ্রিল ২৬ ১০:২৯:৫০
বিএনপি থেকে এনসিপি—একদিনেই পেলেন শীর্ষ পদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি-এ যোগ দেওয়ার একদিনের মধ্যেই দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার।

শনিবার রাতে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।ইসহাক সরকার জানান, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয়েছে এবং খুব শিগগিরই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।তিনি আরও জানান, আহ্বায়ক কমিটির সদস্য সচিব করা হয়েছে এস এম শাহরিয়ার-কে, যিনি আগের কমিটিতেও একই দায়িত্বে ছিলেন।

এর আগে শুক্রবার কর্মীদের নিয়ে মিছিল করে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন ইসহাক সরকার। তিনি বিএনপির বহিষ্কৃত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

একই অনুষ্ঠানে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক-এর নাতনি ফেরসামিন হক ইকবাল, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং রেল খাতে অনিয়মবিরোধী আন্দোলনের জন্য আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিসহ আরও কয়েকজন নেতা এনসিপিতে যোগ দেন।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে