ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

এক নজরে নতুন বাসভাড়া—সব রুটের আপডেট

২০২৬ এপ্রিল ২৬ ০৯:৫০:৫১
এক নজরে নতুন বাসভাড়া—সব রুটের আপডেট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আন্তজেলা ও দূরপাল্লার বাসযাত্রীদের জন্য নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকাতেও পুনর্নির্ধারিত বাসভাড়া কার্যকর করা হয়েছে।

জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ২৩ এপ্রিল সরকার বাসভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করে। তবে সে সময় বিস্তারিত তালিকা প্রকাশ না হওয়ায় দূরপাল্লার রুটগুলোতে ভাড়া নিয়ে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়। পরে শনিবার (২৫ এপ্রিল) বিআরটিএ তাদের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ভাড়ার তালিকা প্রকাশ করে।

নতুন তালিকায় সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে দেশের বিভিন্ন জেলায় চলাচলকারী বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। এর পরিপ্রেক্ষিতে ২৩ এপ্রিল নতুন ভাড়া নির্ধারণ করা হয়।মহানগর এলাকায় প্রতি কিলোমিটার ভাড়া ২.৪২ টাকা থেকে বাড়িয়ে ২.৫৩ টাকা, আন্তজেলা বাসে ২.১২ টাকা থেকে ২.২৩ টাকা, মিনিবাসে ২.৩২ টাকা থেকে ২.৪৩ টাকা, তবে ন্যূনতম ভাড়া বাসে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

রুট৫১ আসন (টাকা)৪০ আসন (টাকা)
ঢাকা–চট্টগ্রাম ৭০৪ ৫৫২
ঢাকা–কক্সবাজার ৯০০ ১,১৪৭
ঢাকা–সিলেট ৫৮০ ৭৪০
ঢাকা–টেকনাফ ১,০৪৭ ১,৩৩৫
ঢাকা–পঞ্চগড় ১,০০৫
ঢাকা–রংপুর ৭৫১
ঢাকা–ময়মনসিংহ ২৯৪
ঢাকা–শেরপুর ৪২১
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে