ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

তেলের দাম কমলেও স্বর্ণের দামে আবার ঊর্ধ্বমুখী

২০২৬ এপ্রিল ২৫ ২০:০০:৩৫
তেলের দাম কমলেও স্বর্ণের দামে আবার ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে তেলের দাম কমলেও স্বর্ণের দামে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। তবে টানা পাঁচ সপ্তাহের উত্থানের পর সাপ্তাহিক হিসেবে এবার কিছুটা দরপতনের ধারা লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্র-ইরান ভূরাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা স্বর্ণবাজারে প্রভাব ফেলছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭২১.১৫ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে এক পর্যায়ে দাম ১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেলেও সপ্তাহজুড়ে এখন পর্যন্ত প্রায় ২ শতাংশের বেশি কমেছে বলে জানা গেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের জুন ডেলিভারির ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ বেড়ে ৪,৭৪০.৯০ ডলারে লেনদেন শেষে স্থির হয়।

বাংলাদেশেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সর্বশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন নির্ধারণ অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

একই সঙ্গে রুপার দামও কমেছে। ২২ ক্যারেট রুপা ভরিতে ৩৫০ টাকা কমে ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে