ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

শিক্ষিকা মারদিয়া মমতাজের সম্পদের হিসাব প্রকাশ্যে

২০২৬ এপ্রিল ২৫ ১৯:৪৯:১৯
শিক্ষিকা মারদিয়া মমতাজের সম্পদের হিসাব প্রকাশ্যে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মারদিয়া মমতাজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিল করেছেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তার বার্ষিক আয় প্রায় ৪ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে প্রায় ৪০ লাখ ৬৪ হাজার টাকা।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, মারদিয়া মমতাজের কাছে নগদ অর্থ রয়েছে ১৮ লাখ ৩৬ হাজার টাকা। এছাড়া তার অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৪০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী, ৮০ হাজার টাকার আসবাবপত্র এবং ১০ ভরি স্বর্ণালংকার। এসব মিলিয়ে অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ৩৯ লাখ ১৮ হাজার ৮১৪ টাকা।

তিনি আরও প্রভিডেন্ট ফান্ডে ১ লাখ ৪৫ হাজার টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন। সব মিলিয়ে তার স্থাবর ও অস্থাবর সম্পদ একত্রে প্রায় ৪০ লাখ ৬৪ হাজার টাকা বলে হলফনামায় দেখানো হয়েছে।

অন্যদিকে, তার স্বামীর নামে আলাদা করে প্রায় ১ কোটি ৬০ লাখ ৩২ হাজার টাকার সম্পদ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

মারদিয়া মমতাজের বয়স ৪১ বছর। তিনি এমএসসি (স্নাতকোত্তর) ডিগ্রিধারী এবং পেশায় শিক্ষক। তার স্থায়ী ঠিকানা ঢাকার শাহজাহানপুরে, বর্তমানে তিনি মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় বসবাস করছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে