ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গাড়িটি বানিয়েছে কলেজছাত্র, চালালেন প্রধানমন্ত্রী!

২০২৬ এপ্রিল ২৫ ১৬:১০:৪৮
গাড়িটি বানিয়েছে কলেজছাত্র, চালালেন প্রধানমন্ত্রী!

নিজস্ব প্রতিবেদক: কলেজছাত্র রিজয়ান রশীদের তৈরি গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে এ উদ্ভাবনটি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ সময় রিজয়ান রশীদসহ উদ্ভাবনী তরুণদের কাজের প্রশংসা করেন তিনি।

তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অনুপ্রাণিত করতে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টটি চালিয়ে দেখেন, যা উপস্থিতদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে