ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইরান ছাড়ছে ভারত নেপথ্য নিয়ে ধোঁয়াশা

২০২৬ এপ্রিল ২৫ ১৬:০১:৩০
ইরান ছাড়ছে ভারত নেপথ্য নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক: ইরানের চাবাহার বন্দরের অংশীদারত্ব একটি ইরানি কোম্পানির কাছে হস্তান্তরের পরিকল্পনা করছে ভারত। বিজনেস স্ট্যান্ডার্ড-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরে ভারতের বিনিয়োগ ও পরিচালনার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা থেকে পাওয়া ছাড়ের মেয়াদ আগামী ২৬ এপ্রিল শেষ হচ্ছে।

এই সময়সীমা শেষ হওয়ার আগেই সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে কৌশলগত পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি।

প্রতিবেদন অনুযায়ী, একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার কথাও বিবেচনা করা হচ্ছে। এতে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় একজন ইরানি অপারেটর বন্দর পরিচালনা করবেন। ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে এলে ভারত আবারও তাদের কার্যক্রম শুরু করতে পারবে।

এই পরিকল্পনার ভিত্তি একটি পারস্পরিক বোঝাপড়া—যদি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার করা হয়, তাহলে বন্দর পরিচালনার দায়িত্ব পুনরায় ভারতের কাছে ফিরে আসতে পারে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব পায় ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডের ভর্তুকিপ্রাপ্ত প্রতিষ্ঠান ইন্ডিয়া পোর্টস গ্লোবাল চাবাহার ফ্রি জোন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে