ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের খরচ কত, জানালেন উপদেষ্টা জাহেদ

২০২৬ এপ্রিল ২২ ১৪:০৬:১৫
প্রধানমন্ত্রীর অফিসে খাবারের খরচ কত, জানালেন উপদেষ্টা জাহেদ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুপুরের খাবারের বাজেট ও মেন্যু সম্পর্কে তথ্য প্রকাশ করেছেন।

ওই স্ট্যাটাসে তিনি জানান, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভার সময় পরিবেশিত লাঞ্চের মেন্যু ছিল বেশ সাধারণ। এতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজা, ডিম সেদ্ধ রান্না, ডাল ও দই।

ডা. জাহেদ উর রহমান আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরের খাবার ও বিকালের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, যা আগে এর চেয়ে পাঁচ গুণেরও বেশি ছিল।

তার এই তথ্য সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে, যেখানে অনেকেই সরকারি ব্যয় সাশ্রয়ের বিষয়টি নিয়ে মতামত দিচ্ছেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে