নামাজে মনোযোগ বাড়াবে কোরআনের ১০ আয়াত
নিজস্ব প্রতিবেদক: ব্যস্ত জীবনে নামাজের সময়টুকুতে মনকে স্থির রাখা অনেকের জন্যই বড় চ্যালেঞ্জ। অথচ নামাজের মূল সৌন্দর্যই হলো একাগ্রতা। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ–তাআলা নামাজে বিনীত ও মনোযোগী হওয়ার গুরুত্ব এবং এর সুফল বর্ণনা করেছেন।
নামাজে একাগ্রতা বাড়াতে সহায়ক এমন ১০টি আয়াতের বর্ণনা দেওয়া হলো—
১. সফলতার মূল চাবিকাঠি বিনয়
প্রকৃত সাফল্য কেবল সম্পদ বা ক্ষমতায় নয়, বরং আল্লাহর সামনে বিনম্রভাবে দাঁড়ানোর মধ্যে নিহিত।
উচ্চারণ: কাদ আফলাহাল মুমিনুন, আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন।অর্থ: নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে, যারা তাদের নামাজে বিনম্র। (সুরা মুমিনুন, আয়াত: ১–২)
২. কঠিন সময়ে ধৈর্য ও নামাজ
যেকোনো সংকটে অস্থির না হয়ে নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া মুমিনের বৈশিষ্ট্য।
উচ্চারণ: ওয়াস্তা'ঈনু বিসসাবরি ওয়াসসালাহ, ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশি'ঈন।অর্থ: তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই এটি কঠিন, তবে বিনীতদের জন্য নয়। (সুরা বাকারা, আয়াত: ৪৫)
৩. অন্যায় থেকে মুক্তির ঢাল
নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রেখে পরিশুদ্ধ করে।
উচ্চারণ: উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।অর্থ: তুমি কিতাব থেকে তিলাওয়াত করো এবং নামাজ কায়েম করো। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। (সুরা আনকাবুত, আয়াত: ৪৫)
৪. লক্ষ্য যখন স্রষ্টার স্মরণ
উচ্চারণ: ওয়া আকিমিস সালাতা লিজিকরি।অর্থ: এবং আমার স্মরণে নামাজ কায়েম করো। (সুরা ত্বা-হা, আয়াত: ১৪)
৫. সময়ের গুরুত্ব ও শৃঙ্খলা
উচ্চারণ: ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।অর্থ: নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। (সুরা নিসা, আয়াত: ১০৩)
৬. ব্যস্ততার মাঝেও নামাজের যত্ন
উচ্চারণ: হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতীন।অর্থ: তোমরা সকল নামাজের প্রতি যত্নশীল থাকো এবং আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়াও। (সুরা বাকারা, আয়াত: ২৩৮)
৭. নামাজের হেফাজত ও একাগ্রতা
উচ্চারণ: ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন।অর্থ: এবং যারা তাদের নামাজসমূহের হেফাজত করে। (সুরা মুমিনুন, আয়াত: ৯)
৮. নিয়মিত হওয়া ইবাদতের দাবি
উচ্চারণ: ইল্লাল মুসাল্লিন, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন।অর্থ: কিন্তু নামাজিরা নয়, যারা তাদের নামাজে নিয়মিত। (সুরা মা’আরিজ, আয়াত: ২২–২৩)
৯. সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথন
উচ্চারণ: ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তা’ঈন।অর্থ: আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য চাই। (সুরা ফাতিহা, আয়াত: ৫)
১০. অন্তরের আকুতি ও ভয়
উচ্চারণ: ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআও ওয়া খিফাতান।অর্থ: তুমি তোমার রবকে মনে মনে বিনয় ও ভয়ের সাথে স্মরণ করো। (সুরা আ’রাফ, আয়াত: ২০৫)
নামাজ শুধু শারীরিক ইবাদত নয়, বরং আত্মার খোরাক। নামাজে পূর্ণ মনোযোগ ও একাগ্রতা জীবনকে শান্তিময় ও সফল করতে সাহায্য করে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।
ওমর আলী/
পাঠকের মতামত:
- নামাজে মনোযোগ বাড়াবে কোরআনের ১০ আয়াত
- দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংসদে
- গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ
- ট্রাম্পকে সরাসরি সতর্ক করল পাকিস্তান!
- ঘোষণা ছাড়াই বাড়ল বাস-ট্রাক ভাড়া!
- চিফ হুইপকে নিয়ে পোস্ট, অবশেষে জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর
- জামিন নামঞ্জুর—শিশুকে নিয়েই জেলে মা
- স্ত্রীর এমপি হওয়া নিয়ে যা বললেন জিল্লুর রহমান!
- আমানত সুরক্ষায় শেয়ারবাজার স্ট্যাবিলাইজেশন ফান্ড সংস্কারের উদ্যোগ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- হেভিওয়েটদের বাদ দিয়ে চমক দিলো ১১ দলীয় জোট
- তিন কোম্পানির গুরুত্বপূর্ণ শীর্ষ পদে পরিবর্তন
- পরিবারের সদস্যদের মাঝে উপহার হিসেবে শেয়ার স্থানান্তর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে ব্রোকারেজ হাউজকে অনুরোধ
- রিং শাইনের বড় উদ্যোগ: সুদমুক্ত ঋণে ফিরছে আর্থিক স্বস্তি
- ঘোষিত পরিকল্পনা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন
- বাবার চেয়ে ৭ বছরের ছোট ছেলে!
- দরপতনের ধারা ভেঙে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
- ২১ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
- মনোনয়ন বিতর্কে মির্জা আব্বাসের স্ত্রী দিলেন ব্যাখ্যা
- কুষ্টিয়া-৩ আসনের এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- দেশ ছাড়ছেন শিরীন শারমিন; রহস্য ঘনীভূত
- ব্যাংক ঋণে রেকর্ড! বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল সরকার
- এসি চালাচ্ছেন? এই সেটিংস না জানলে বিল হবে দ্বিগুণ!
- ২১ এপ্রিল থেকে বদলে গেল নিয়ম—এই ৭ পাম্পে নতুন বাধ্যবাধকতা
- কঠোরতার মাঝে নরম সুর; বদলাল ট্রাম্পের অবস্থান
- ডিএমপির ৫ পরিদর্শককে বদলি
- এবার একই সংসদে যোগ দিচ্ছেন স্বামী-স্ত্রী
- গম রপ্তানি কেলেঙ্কারিতে নাম জড়ালো জনপ্রিয় অভিনেত্রী
- শেখ হাসিনা নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মন্ত্রীর
- একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
- ০% সুদে নতুন ঋণে ইপিএস বাড়ার সম্ভাবনা রিং শাইনের
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্প
- শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
- ইউনিলিভার কনজুমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিশ্বজুড়ে উত্তেজনা, ট্রাম্পের পরবর্তী নিশানা কে?
- ইবিএলের নতুন এমডি হলেন হাসান ও রশিদ
- পাকিস্তানের ঘাঁটিতে নামছে একের পর মার্কিন বিমান
- বিদেশ সফর থেকে জেলা ভ্রমণ—মন্ত্রীদের চলাফেরায় নতুন নিয়ম
- শেষ ওয়ানডে দলে বাংলাদেশের নতুন চমক
- ৬০ কোটি টাকা ফেরত চায় মেঘনা পেট্রোলিয়াম
- সোনালি পেপার কারসাজি: সাকিব ও হিরুর ৩১ কোটি জরিমানা বহাল
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মার্জিন ঋণে অনিয়ম: ৫ ব্রোকারেজ হাউসে বিএসইসির তল্লাশি
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার













