ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংসদে

২০২৬ এপ্রিল ২১ ১৯:০৬:০১
দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংসদে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে বৈদেশিক ঋণের বর্তমান অবস্থা ও পরিশোধ পরিস্থিতি তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী দেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।

অর্থমন্ত্রী ব্যাখ্যা করেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ কার্যক্রম পরিচালনা করে। প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য ব্যয়ের একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সেই অনুযায়ী বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়।

তিনি বলেন, নির্ধারিত পরিশোধ সূচি অনুযায়ী বাজেট বরাদ্দ ব্যবহার করেই সারাবছর বৈদেশিক ঋণ পরিশোধ করা হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে