ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

চিফ হুইপকে নিয়ে পোস্ট, অবশেষে জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর

২০২৬ এপ্রিল ২১ ১৮:০২:০৮
চিফ হুইপকে নিয়ে পোস্ট, অবশেষে জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও ব্ল্যাকমেইলের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিম।

মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে শনিবার তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. রায়হানুর রহমান এ আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন এবং পরবর্তীতে তাকে জামিন প্রদান করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৭ এপ্রিল রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানার বনলতা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আইডি থেকে জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। পাশাপাশি তার ব্যক্তিগত যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নজরুল ইসলাম নামের এক ব্যক্তি গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে