ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

জামিন নামঞ্জুর—শিশুকে নিয়েই জেলে মা

২০২৬ এপ্রিল ২১ ১৭:৫৬:৫৪
জামিন নামঞ্জুর—শিশুকে নিয়েই জেলে মা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগমকে তার দেড় মাস বয়সী শিশুসহ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে দুপুরে শিল্পী বেগমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, মামলার সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখা প্রয়োজন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় তেজগাঁওয়ের রেলওয়ে কলোনি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আবেদন করেন। তিনি আদালতকে জানান, শিল্পী বেগমের এক মাস ১৬ দিনের একটি সন্তান রয়েছে এবং তিনি সম্প্রতি অস্ত্রোপচার (সিজারিয়ান) করেছেন। এ অবস্থায় মানবিক দিক বিবেচনায় জামিন প্রার্থনা করা হয়।

তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় শিল্পী বেগম বলেন, রাজনৈতিক কারণে তাকে শিশুসহ কারাগারে যেতে হচ্ছে—এমন দাবি করেন তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে