ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ঘোষিত পরিকল্পনা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন

২০২৬ এপ্রিল ২১ ১৫:০৮:৩৬
ঘোষিত পরিকল্পনা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ ডাউলা কোম্পানির শেয়ার কেনা সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনি পূর্বঘোষণা অনুযায়ী মোট ৩ লাখ ২ হাজার (৩,০২,০০০) শেয়ার বর্তমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মাধ্যমে ক্রয় সম্পন্ন করেছেন।

এর আগে গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে ড. আরিফ ডাউলা শেয়ার কেনার এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পর নির্ধারিত পরিমাণ শেয়ার ক্রয়ের প্রক্রিয়া এখন সম্পন্ন হলো।

উল্লেখ্য, কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকদের এ ধরনের শেয়ার ক্রয় সাধারণত বাজারে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হয়।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে